প্রশ্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঠকসংখ্যার ঘোষণা শুনে কাগজ-কলম নিয়ে বসতেই মনে হলো, এই হরতালের মধ্যে কি আমার লেখা রস+আলোর কার্যালয়ে গিয়ে পৌঁছাবে? আর এত কষ্ট করে পৌঁছালেই বি.স. কি এটা ছাপাবেন? যদি না ছাপান, তাহলে আর লিখে কী লাভ? টেনশনে কোনো লেখাই আর এল না। কী করি? আচ্ছা বি.স., আমার এই লেখা কি হরতাল কাটিয়ে পৌঁছাতে পেরেছে?
কেয়া
ঠাকুরগাঁও
উত্তর: নাহ্, আমরা কোনো লেখা পাইনি!
—বি.স.