প্রশ্ন-উত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন: একনাগাড়ে কিছুক্ষণ পড়লে মাথাব্যথা হলে করণীয় কী?
উত্তর: কম আলোতে লেখাপড়া করলে বা অনেক সময় ধরে টানা পড়লে মাথাব্যথা হতে পারে। আসলে চোখে ব্যথা হয় না, ব্যথা হয় চোখের পাশের ছোট ছোট মাংসপেশিগুলোয়। চোখের চাপ কমানোর জন্য উপযুক্ত আলোতে পড়াশোনা করুন। প্রতি ঘণ্টায় পড়ায় পাঁচ মিনিট বিশ্রাম নিন। মাঝেমধ্যে রুমে এদিক-ওদিক তাকান। কাছে তাকান, দূরে তাকান। চোখের চাপে মাথাব্যথা শুরু হলে কম আলোকিত ঘরে থাকুন, দুই চোখের ওপর দুই হাত দিয়ে ঢাকুন। ঢাকা অবস্থায় চোখ খুলুন। এ রকম ৩০ সেকেন্ড রাখুন। ডা. মো. মুনতাসির মাহবুব শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল, কলেজ ও হাসপাতাল।