এম জিয়াউর রহমান, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
ইংরেজি ১ম পত্রে ভালো করতে জেনে নাও কিছু নিয়মকানুন।
প্রশ্ন নং-১: এখানে থাকে এমসিকিউ। এ ক্ষেত্রে ভালো করার জন্য প্যাসেজের ওপর ভালো ধারণা থাকতে হবে। প্রতিটির অর্থ জেনে সেগুলোর মধ্য থেকে সর্বোচ্চ সঠিক উত্তরটি লিখতে হবে।
প্রশ্ন নং-২: এখানে থাকে True or False. False উত্তরের ক্ষেত্রে সঠিক উত্তর অবশ্যই লিখতে হবে না হলে অর্ধেক নম্বর কাটা যাবে। সরাসরি বিপরীত শব্দ চিন্তা করা কঠিন হলে not ব্যবহার করেও সঠিক উত্তর দেওয়া যাবে। যেমন: Landing on the moon is an obscure event. এটি False. সঠিক উত্তর হবে Landing on the moon is a conspicuous event অথবা Landing on the moon is not an obscure event.
প্রশ্ন নং-৩: এ ক্ষেত্রে আইটেমটি হলো Filling in the gaps with the correct form of words in brackets. এখানে prepositionও দরকার হতে পারে। এ ক্ষেত্রে context-এর জ্ঞান ও parts of speech-এর জ্ঞান যেমন: Noun, adjective ও adverb এসবের গঠন ও অবস্থান জানা জরুরি। শব্দের পর অনেক সময় প্রিপজেশন ও ব্যবহার করতে হবে।
প্রশ্ন নং-৪: এই প্রশ্নটি হলো making a list of five points এ ক্ষেত্রে কোনো কিছুর cause/ advantage/source /disadvantage এসব নিয়ে পাঁচটি পয়েন্ট উল্লেখ করতে হবে। নিচে নমুনা দেওয়া হলো। A list of five sources or entertainment in modern times are : i. television ii. satellite channels iii. use of modern instruments in traditional songs iv. band and pop music v. cricket
প্রশ্ন নং-৫: Giving short answers to the question. প্রশ্নের সঙ্গে সংগতি রেখে উত্তর দিতে হবে। উত্তর হতে হবে যথাযথ।
প্রশ্ন নং-৬: Filling in the gaps with suitable words. এ ক্ষেত্রে উপযুক্ত শব্দ দিয়ে গ্যাপগুলো পূরণ করতে হবে।
প্রশ্ন নং-৭: Summary writing-এর ক্ষেত্রে পাঁচটি বাক্য দিতে বলা হয়ে থাকে। যেমন: প্যাসেজটি Landing on the moon প্যাসেজের শুরু এমন হতে পারে— Landing on the moon is an epoch-making event in the history of human civilization. শেষ হতে পারে এভাবে: The glory and success of landing on the moon teaches us that there is noting impossible for human beings in the world.
প্রশ্ন নং-৮: এখানে শিক্ষার্থীদের flow chart নিয়ে লিখতে হয়। যে বিষয়টি নিয়ে flow chart লিখতে বলা হয় তা ভালোভাবে পড়তে হবে। Flow chart-এর প্রথম বক্সে যে রকম বাক্যের গঠন অনুসরণ করা হয়, যেভাবেই অন্যান্য বক্স পূরণ করতে হয়। সাধারণত বক্সের প্রথমটিতে noun বা noun phrase দিয়ে তথ্য দেওয়া থাকে। অন্যান্য বক্স ও সেভাবে পূরণ করতে হয়।
প্রশ্ন নং-৯: Fill in the gaps with clues-এ অবশ্যই বক্সে দেওয়া শব্দ থেকেই গ্যাপের শব্দ ব্যবহার করতে হবে। প্রয়োজন অনুযায়ী tense পরিবর্তন করে তা ব্যবহার করতে হবে।
প্রশ্ন নং-১০: Filling in the gaps without clues-এ তুমি অনেক স্বাধীন। এ ক্ষেত্রে একটি অর্থপূর্ণ শব্দ দিলেই gapটি পূরণ করে দিতে পারো। এ ক্ষেত্রে শব্দ খুঁজে বেড়ানোর ঝামেলা থেকে মুক্ত। শুধু সঠিক শব্দ দিয়ে সঠিক শূন্যস্থান পূরণ করলেই হলো।
প্রশ্ন নং-১১ ও ১২: Substitution table ও রি-অ্যারেঞ্জমেন্টের জন্য বোর্ডের প্রশ্ন ও বিভিন্ন কলেজের টেবিল এবং রি-অ্যারেঞ্জমেন্টগুলো বারবার অনুশীলন করো। রি-অ্যারেঞ্জমেন্টের জন্য পুরো বাক্যটি মনে না রেখে গল্পের ধারাবাহিক বিন্যাসটির কি-ওয়ার্ডে মনে রাখার চেষ্টা করো।
প্রশ্ন নং-১৩: প্যারাগ্রাফ বা রচনাটি কোনো গুণ বা ব্যক্তিবাচক হলে ওই ব্যক্তি/বস্তুর গুণের ওপর একটি হালকা ফোকাস দেওয়ার পর ওই ব্যক্তি/বস্তুর গুণের প্রভাব নিয়ে আলোচনা করতে হবে। সবকিছু উপস্থাপনার পর একটি আকর্ষণীয় উপসংহার দেবে। প্যারাগ্রাফের জন্য who/what/how/when/
why প্রভৃতি চিন্তা করে বিষয়টি লিখলে ভালো করবে।