প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রওশন আরা বেগম, অধ্যক্ষ, সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম
একজন শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ নির্ভর করে এইচএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ওপর। উচ্চশিক্ষায় যারা জয়লাভ করে, তারাই একটি কাঙ্ক্ষিত ভবিষ্যতের ইঙ্গিত পায়। পরীক্ষার প্রশ্ন সঠিকভাবে বুঝতে পারলেই অর্ধেক উত্তর জানা হয়ে যায়। তাই মনোযোগ দিয়ে প্রশ্ন পড়ে উত্তর করবে। সৃজনশীলপদ্ধতিতে পরীক্ষার ক্ষেত্রে সময় সম্পর্কে সচেতন থাকবে। বিশেষ করে রচনামূলক অংশে ৬০ নম্বরের জন্য দুই ঘণ্টা নির্ধারিত। উদ্দীপক ভালো করে পড়বে। অযথা উত্তর দীর্ঘ করবে না। উত্তরপত্রটি যাতে পরিচ্ছন্ন হয়, সেদিকে নজর রাখতে হবে। উত্তরপত্র রিভিশন করার জন্য হাতে সময় রাখতে হবে।