প্রিয় শিক্ষার্থী, পদার্থবিজ্ঞান বিষয়টি অনেকে খুব কঠিন মনে করে। বাস্তবে পদার্থবিজ্ঞান ভালোভাবে বুঝলে কোনো সমস্যা হয় না। পদার্থবিজ্ঞান পরীক্ষায় ভালো ফল করতে হলে এটিকে কয়েকটি ভাগে ভাগ করে পড়তে হয়। পদার্থবিজ্ঞান বিষয়ে মোট নম্বর ১০০-এর মধ্যে সৃজনশীল অংশে ৪০, নৈর্ব্যক্তিক অংশে ৩৫ এবং ব্যবহারিক অংশে ২৫। সৃজনশীল প্রশ্নে ভালো করতে হলে একে ছয়টি অংশে ভাগ করে পড়তে হয়।
সাধারণত, অনেক ছাত্রছাত্রী এ রকম ভাগগুলো না বুঝে পড়ে এবং কিছু কিছু অধ্যায় বাদ দিয়ে যায়, ফলে সে ক্ষেত্রে সব প্রশ্নের উত্তর দিতে পারে না। প্রথম অংশে বলবিজ্ঞান (গতি, পরিমাপ মহাকর্ষ ও অভিকর্ষ, কাজ, ক্ষমতা ও শক্তি, তরল ও বায়বীয় পদার্থ), দ্বিতীয় অংশে শব্দবিজ্ঞান (শব্দ, তরঙ্গ), তৃতীয় অংশে তাপবিজ্ঞান (বস্তুর ওপর তাপের প্রভাব, ক্যালরিমিতি, তাপ সঞ্চালন), চতুর্থ অংশে আলোকবিজ্ঞান (আলোর প্রকৃতি, আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, লেন্স, দৃষ্টি সহায়ক যন্ত্র, আলোর বিচ্ছুরণ ও বিক্ষেপণ), পঞ্চম অংশে বিদ্যুৎ (স্থিরতড়িৎ, চলতড়িৎ) এবং ষষ্ঠ অংশে আধুনিক পদার্থবিজ্ঞান (আধুনিক পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিকস শক্তির উৎস ও ব্যবহার)। নৈর্ব্যক্তিক প্রশ্নগুলোর সম্পূর্ণ উত্তর দিতে হলে পুরো বইটা ভালো করে পড়তে হয়। পদার্থবিজ্ঞানে গাণিতিক অংশগুলোর উত্তর করার সময় এককগুলো সঠিকভাবে লিখতে হবে। কারণ, একক ভুল করলে এক নম্বর কাটা যাবে। আলো ও বিদ্যুৎ অংশে তীর () চিহ্নগুলো অবশ্যই দিতে হবে। এগুলো না দিলে নম্বর কাটা যাবে। তাই এসব ভুল করবে না।
প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা