প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফেসবুক বন্ধ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক পর্যায়ের পরীক্ষায় (এসএসসি) প্রতারণা ঠেকাতে ফেসবুক-টুইটারের মতো সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার বন্ধ করে দিয়েছে আলজেরিয়া। গতকাল রোববার সাময়িকভাবে দেশজুড়ে ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জুন মাসের প্রথম দিকে সামাজিক যোগাযোগের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর এবারে পরীক্ষার আগে সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধের সিদ্ধান্ত নেয় তারা।
ওই সময় প্রশ্নপত্র ফাঁস হওয়ায় তিন লাখ শিক্ষার্থীকে আবার গতকাল পরীক্ষা দিতে হয়।
আফ্রিকান নিউজ ডটকমের প্রতিবেদন অনুযায়ী, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দেশটির জাতীয় শিক্ষা অফিস ও প্রিন্টার্স বিভাগের কর্মকর্তাসহ কয়েকজনকে গ্রেপ্তার করে। তথ্যসূত্র: আইএএনএস।