প্রশ্নোত্তর
প্রশ্ন: সিম্ফনি ডব্লিউ-৭১ স্মার্টফোনের ওয়ারেন্টি মেয়াদ শেষ৷ কয়েক দিন আগে মেসেজ এল সিম্ফনি কেয়ার থেকে সফটওয়্যার হালনাগাদ করতে। ৩০০ টাকা দিয়ে সফটওয়্যার আপডেট করাই। এখন সমস্যা হলো:
১. আগের চেয়ে ফোনসেট তুলনামূলকভাবে বেশ গরম হয় এবং বন্ধ (হ্যাং) হয়ে যায়।
২. প্রায়ই পর্দা কালো হয়ে যায় এবং কোনো অ্যাপ কাজ করে না৷
৩. মাঝেমধ্যে কোনো কারণ ছাড়া ইনস্টল করা অ্যাপ মুছে যায় ৷
৪. মাঝেমধ্যেই unfortunately com. google. android. gms has stopped বার্তা দেখায়৷ এ রকম অন্য অ্যাপেও দেখায়, যেমন: unfortunately opera mini has stopped, unfirtunately UI system has stopped ইত্যাদি।
৫. অপেরা মিনি, প্লে স্টোর, ম্যাসেঞ্জার ইত্যাদি অ্যাপে ঢুকতে গেলে একটা ঝাঁকি খেয়ে ফিরে আসে এবং আর ঢোকা যায় না। সমাধান কী?
উত্তর: হ্যান্ডসেটের সফটওয়্যার ঠিকমতো হালানাগাদ হয়নি অথবা সফটওয়্যারের সংস্করণে (ভার্সন) সমস্যা থাকলে এমন হতে পারে। আবার সার্ভিস সেন্টারে দেখাতে পারেন।
প্রশ্নগুলো নেওয়া হয়েছে প্রথম আলোর সোমবারের আয়োজন ‘প্রজন্ম ডটকম’-এর ফেসবুক ফ্যানপেজ (https://www.facebook.com/ProjonmoDotCom) থেকে।
উত্তর দিয়েছেন-মো. কামাল হোসেন, স্বত্বাধিকারী, সাইমপ্লাস, ঢাকা।