প্রশ্নোত্তর
* আমি কীভাবে মোবাইলের ডেটা ইউজেস থেকে ব্যাকগ্রাউন্ড ডেটা ব্যবহার বন্ধ করতে পারি? ব্যাকগ্রাউন্ড ডেটা বন্ধ করলে কি কোনো অ্যাপে সমস্যা করে?
রাজ্জাক আনাম, নরসিংদী
সমাধান: মোবাইলের সেটিংস অপশন থেকে ডেটা ইউসেজ নির্বাচন করে মোবাইল ডেটা বেছে নিন। এখানে ব্যাকগ্রাউন্ড ডেটা অফ করার অপশন পাবেন। ব্যাকগ্রাউন্ড ডেটা অফ করলে যেসব অ্যাপ ব্যাকগ্রাউন্ড ডেটা ব্যবহার করে সেগুলো পুরোপুরিভাবে কাজ না-ও করতে পারে।
* নকিয়া লুমিয়া ৫২০ মডেলের ফোন ব্যবহার করি। এ ফোনে এখন কোনোভাবেই ছবির অ্যালবামে যেতে পারছি না। কী করব?
জাহিদ হোসেন, গাজীপুর
সমাধান: ফোনটি রিসেট দিয়ে দেখতে পারেন। উল্লেখ্য, এতে ফোনের সব ডেটা মুছে যাবে।
* আমি সিম্ফনি মোবাইল ব্যবহার করি। আমার ফোনে ১০০ শতাংশ চার্জ থাকলেও দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়। ফোনটি কিনেছি নয় মাস হলো। মাহজাবিন খান, চট্টগ্রাম
সমাধান: ব্যাটারি দুর্বল হয়ে গেলে এমন হতে পারে। ব্যাটারি পরিবর্তন করে দেখুন।
পরামর্শ দিয়েছেন: কামাল হোসেন, স্বত্বাধিকারী, সাইম প্লাস
কম্পিউটার প্রতিদিনে প্রশ্ন পাঠাতে পারেন [email protected] ই–মেইল ঠিকানায়