প্রশ্নোত্তর

আমি ইনটেক্স অ্যাকুয়া ওয়াই-২ (১ গিগাবাইট) স্মার্টফোন ব্যবহার করি। প্রথমে ফোনের সব অ্যাপ মেমোরি কার্ডে সরিয়ে নিয়েছি (মুভ)। এরপর মেমোরি কার্ড বের করে ফোন রিসেট করেছি। এখন ছবি, গান ও অন্যান্য ফাইল পেলেও অ্যাপগুলো পাচ্ছি না। এমনটা কেন হচ্ছে?

রোমান

উত্তর: ফোনটি রিসেট দেওয়ার কারণে ফোন মেমোরির সবকিছু মুছে গেছে। যার ফলে অ্যাপগুলো যে মেমোরি কার্ডে মুভ করা হয়েছে, সেই কমান্ড বা নির্দেশগুলো ফোনে নেই। তাই অ্যাপগুলো কাজ করছে না। ফোনটি ‘হার্ড রিসেট’ করে দেখতে পারেন, কাজ না হলে আবার গুগল প্লেস্টোর থেকে অ্যাপগুলো নামিয়ে নিতে হবে।

উত্তর দিয়েছেন—মো. কামাল হোসেন
স্বত্বাধিকারী, সাইম প্লাস