প্রশ্নোত্তর
lআমি নকিয়া আশা ৩০৫ মুঠোফোন ব্যবহার করি। সিকিউরিটি সার্টিফিকেট না থাকায় হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাচ্ছে না। অথচ মাস সাতেক আগেও আমি এতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেছিলাম। আবার কীভাবে ব্যবহার করতে পারব? আনিকা জোহরা
সমাধান: অনলাইন সার্টিফিকেট চেক বন্ধ করলে এমন আর হবে না। দুটো পদ্ধতিতে এই সমস্যার সমাধান সম্ভব। পদ্ধতিগুলো ক্রমান্বয়ে করুন—
মুঠোফোনের Menu>Settings>Phone Settings>Applications>App. Manager-এ যান। অনলাইন সার্টিফিকেট ‘OFF’ করে রাখুন। সফটওয়্যার ইনস্টলেশন ‘ALL’ হিসেবে ঠিক করে দিতে হবে।
অথবা মুঠোফোনের Menu>Settings>Phone Settings>Data Manager>Application Manager>Options>Settings-এ যান। অনলাইন সার্টিফিকেট ‘OFF’ করে দিন। সফটওয়্যার ইনস্টলেশন ‘ALL’ হিসেবে ঠিক করে দিতে হবে।
এবার ফোনের ডিফল্ট ব্রাউজার চালু করুন। এরপর
Menu>Internet>Web>Options>Clear Privacy Data>Cache নির্বাচন করুন। এবার ফোনটি রিস্টার্ট করে পুনরায় হোয়াটসঅ্যাপ ইনস্টল করুন।
lস্যামসাং গ্যালাক্সি জে৭ স্মার্টফোনে রিদ্মিক কি-বোর্ড ব্যবহার করি। কিন্তু কিছুক্ষণ পরপর স্বয়ংক্রিয়ভাবে স্যামসাং কি-বোর্ড চালু হয়ে যায়। এ থেকে পরিত্রাণের উপায় কী?
মো. হাসান শাহরিয়ার, যশোর
সমাধান: আপনি যদি র্যাম পরিস্কার করার জন্য কোনো অ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে তা আনইনস্টল করে দেখতে পারেন। আর যদি কোনো অ্যাপ ব্যবহার না করে থাকেন তবে আপনার ফোনের র্যাম মেমোরি সব সময় সর্বোচ্চ ব্যবহৃত হচ্ছে। যার ফলে থার্ড পার্টি অ্যাপগুলো বন্ধ হয়ে যাচ্ছে। অপ্রয়োজনীয় অ্যাপগুলো আনইনস্টল করে দিন।
উত্তর দিয়েছেন—কামাল হোসেন
স্বত্বাধিকারী, সাইম প্লাস