প্রশ্নোত্তর
আমার ল্যাপটপ কম্পিউটারে মেমোরি কার্ড প্রবেশ করালে শর্টকাট তৈরি হয়ে যায়। কম্পিউটারে অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ৭ ব্যবহার করি। এখন আমি কী করব?
মাহফুজ আল ইমন
উত্তর: আসল (লাইসেন্সড) অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করে পুরো হার্ডডিস্ক স্ক্যান করলে সমাধান পেয়ে যাবেন। যদি না হয়, তবে আবার উইন্ডোজ সেটআপ করে অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করুন।
৫ বা ১০ মিটার লম্বা ইউএসবি ডেটা কেবলের মাধ্যমে আমার ল্যাপটপ কম্পিউটারে ইন্টারনেট মডেমের সংযোগ দেওয়ার চেষ্টা করলে তা সম্ভব হচ্ছে না। সংযোগ দিলে ল্যাপটপ বন্ধ হয়ে যায়। আমার বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে থ্রিজি সংযোগ পাওয়া যায়। সেখানে অর্থাৎ থ্রিজি নেটওয়ার্কের ভেতর সংযোগ দিলে আবার ঠিকই যুক্ত হয়ে যায়। উল্লেখ্য, আমি সাধারণ মানের ডেটা কেব্ল ব্যবহার করছি। অনেক দিন ধরেই এই সমস্যা হচ্ছে। এর সমাধান কী?
আনোয়ার খান, কাপাসিয়া, গাজীপুর
উত্তর: আপনি ইউএসবি কেব্ল পাল্টে দেখতে পারেন। না হলে যে প্রতিষ্ঠানের মডেম ব্যবহার করছেন, সেটা বদলে অন্য প্রতিষ্ঠানের মডেম ব্যবহার করে দেখতে পারেন।
উত্তর দিয়েছেন—
মেহেদি হাসান
হার্ডওয়্যার প্রকৌশলী, রায়ানস আইটি লিমিটেড