প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*আমার ল্যাপটপ ব্যবহার করতে করতে মনিটরের আলো চলে গেলে মাউস নাড়ালে আলো ফিরে আসে। তবে অনেকক্ষণ মনিটর সাদা হয়ে থাকে। কীভাবে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে?
কামরুন্নাহার কণা, চৌদ্দগ্রাম, কুমিল্লা

উত্তর: ল্যাপটপের পাওয়ার সেভিংয়ের জন্য সময় নির্ধারণ করে দেওয়া যায় এবং নির্ধারিত সময়ের পরে মনিটরের আলো চলে যায়, তখন মাউস নাড়ালে আবার আলো ফিরে আসে। কিন্তু আপনার ল্যাপটপের ক্ষেত্রে মনিটর অনেকক্ষণ সাদা হয়ে থাকছে। আপনি কি ল্যাপটপে কোনো স্ক্রিনসেভার ব্যবহার করেন? যদি করে থাকেন, তাহলে সেটি লোড হতে সময় নিতে পারে। আবার তৃতীয় পক্ষের কোনো সফটওয়্যার ব্যবহারের ফলেও এমনটা হতে পারে। সেটিও পরীক্ষা করে নিতে হবে। যদি এ থেকে ফল পাওয়া না যায় তাহলে আপনার ল্যাপটপের অপারেটিং সিস্টেম নতুন করে সেটআপ করে নিয়ে সব কটি ল্যাপটপ ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে।
উত্তর দিয়েছেন
রাকিবুল হাসান, সফটওয়্যার প্রকৌশলী