প্রশ্নোত্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
* আমার আইফোন ফোরের আইক্লাউড সেবা লক হয়েছে। এরপর সেটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে উদ্ধার করার চেষ্টা করছি। কিন্তু বার্তা আসছে, এই আইডি দিয়ে আনলক হবে না। কীভাবে লক খুলব?
হাবিবুল্লাহ বাশার, ঢাকা
উত্তর: আইফোনটি যদি হারানো ফোন হয় আর কেউ যদি কোনো ধরনের অভিযোগ করে থাকেন তবে খোলা যাবে না।
*আমি আসুসের জেনফোন ৫ টি০০জে মডেলের স্মার্টফোন ব্যবহার করি। শেয়ার-ইট ব্যবহার করে কোনো অ্যাপ আমার ফোনে নিলে সেটি এক-দুই দিন পরে আর পাওয়া যায় না। কী করব?
মোহন হোসেন, মিরপুর, ঢাকা
উত্তর: ফার্মওয়্যার পরিবর্তন করুন। নতুনভাবে ইনস্টল করে নিতে হবে।
* সব অ্যান্ড্রয়েড ফোন কি রুট করা যায়?
নাঈম উদ্দিন, চান্দগাঁও, চট্টগ্রাম
উত্তর: সব অ্যান্ড্রয়েড ফোনই রুট করা যাবে।
উত্তর দিয়েছেন—মো. কামাল হোসেন
স্বত্বাধিকারী, সাইম প্লাস ও সাইম টেলিকম।