প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* আমার কম্পিউটারে Trustedinstaller.exe নামের একটি ফাইলের জন্য svchost.exe প্রোগ্রামটি র্যা মের ৯৬ শতাংশ দখল করে রাখছে। ফলে আমি কম্পিউটারে ঠিকঠাক কাজ করতে পারছি না। ট্রাস্টেড ইনস্টলার নামের ফাইলটি মুছে ফেলার চেষ্টা করেছি। সেফ মোডেও সে চেষ্টা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। ‘অ্যাকসেস ডিনাইড’ লেখা দেখায়। কী করব?
আমি কোনো অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার ব্যবহার করি না। আমার কম্পিউটারে ৩ গিগাবাইট ডিডিআর-টু র্যা ম, ৩ গিগাহার্টজ গতির ইনটেল কোর-টু ডুয়ো প্রসেসর, ৬৪ বিটের উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম।
তাহমিদ ইবনে জামান
নারিন্দা, ঢাকা
উত্তর: টাস্ক ম্যানেজারের যে প্রসেস থাকে, সেটি বন্ধ করে তারপর সফটওয়্যারটি মুছে ফেলার (ডিলিট) চেষ্টা করতে পারেন। তাতে সমাধান না হলে নতুন করে উইন্ডোজ ইনস্টল করতে হবে।

উত্তর দিয়েছেন
মেহেদি হাসান, হার্ডওয়্যার প্রকৌশলী, রায়ানস আইটি লিমিটেড