প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* আমার ল্যাপটপের কোনো ড্রাইভ, ফোল্ডার, প্রোগ্রাম বা সফটওয়্যারের আইকনে দুই ক্লিক করলে সেগুলো খোলে। কিন্তু মাউসের ডান বোতামে ক্লিক করলে খোলে না, Not responding লেখা দেখায় এবং অনেকক্ষণ লোড নেওয়ার পরে close the program লেখা এসে ফোল্ডার বন্ধ হয়ে যায়। মাঝেমধ্যে অবশ্য খোলে। আমি উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম ব্যবহার করি। নতুন করে উইন্ডোজ ইনস্টল করেও কাজ হয়নি। কীভাবে এটা ঠিক হবে?
গোলাম মোস্তফা, নওগাঁ
উত্তর: টাচ প্যাডের সফটওয়্যার অপসালন করে (রিমুভ) দেখতে পারেন। কাজ না হলে গ্রাহকসেবাকেন্দ্রে দেখাতে হবে।
উত্তর দিয়েছেন
মেহেদি হাসান, হার্ডওয়্যার প্রকৌশলী, রায়ানস আইটি লিমিটেড