প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অ্যাপল আইডি তৈরি করব কীভাবে?’
দেল রওনাক, খিলগাঁও, ঢাকা
উত্তর: এ জন্য দুটো কাজ করতে পারেন। প্রথমত, appleid.apple.com/account ঠিকানার ওয়েবসাইটে গিয়ে ফরমে চাওয়া তথ্যগুলো পূরণ করে অ্যাপল আইডি তৈরি করতে পারবেন। দ্বিতীয়ত, আইফোন বা আইপ্যাডে সেটিংস অ্যাপ থেকে অ্যাপল আইডি খোলা যাবে। সে ক্ষেত্রে প্রথমে আইওএসের সর্বশেষ সংস্করণে হালনাগাদ করে নিতে হবে। এরপরে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
* প্রথমে সেটিংস অ্যাপ চালু করুন।
* পর্দার ওপরের দিকে থাকা Sign in to your iPhone লেখায় স্পর্শ (ট্যাপ) করুন।
* এরপর Don’t have an Apple ID or forgot it? লেখায় ট্যাপ করতে হবে।
* পপআপ উইন্ডো এলে তাতে Create Apple ID লেখা বোতাম চাপুন।
* জন্মদিন উল্লেখ করে দিন।
* Next চেপে নামের প্রথম ও শেষ অংশ দিন।
* পরবর্তী ধাপে আপনার বর্তমান ই-মেইল ঠিকানা ব্যবহার করতে পারেন আবার চাইলে নতুন আই ক্লাউডের ই-মেইল ঠিকানা নিতে পারবেন।
* ই-মেইল ঠিকানা ও দুবার একই পাসওয়ার্ড দিতে হবে।
* নিরাপত্তা প্রশ্ন বাছাই করে উত্তর দিতে হবে। সব মিলিয়ে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে।
* টার্মস অ্যান্ড কন্ডিশনে সম্মতি জানাতে হবে।
* আই ক্লাউডের তথ্য হালনাগাদ করতে চাইলে Merge, না করতে চাইলে Don’t Merge অপশনে ট্যাপ করতে হবে।
* আই ক্লাউড থেকে আপনার আইফোন খুঁজে পাওয়ার সুবিধা চালু করতে চাইলে পরবর্তী ধাপে OK করতে হবে।