প্রশ্নোত্তর
* আমার এইচপি ১৫-এওয়াই০৩১টিইউ মডেলের ল্যাপটপ কম্পিউটারে মোবাইল হটস্পট নেই। কিন্তু ওয়াই-ফাই আছে। এখন ল্যাপটপ কি কোনোভাবে হটস্পট হিসেবে ব্যবহার করা যাবে?
রিজওয়ান খান, ফুলবাড়ী গেট, খুলনা
উত্তর: এখানে আপনার প্রশ্ন ঠিক পরিষ্কার নয়। যদি ব্যাপারটা এমন হয় যে আপনার ল্যাপটপের সঙ্গে যুক্ত ইন্টারনেট সংযোগটি হটস্পট বানিয়ে অন্য যন্ত্রে ব্যবহার করতে চান, তবে সে সম্পর্কে এখানে জানানো হলো। ল্যাপটপের ইন্টারনেট সংযোগ অন্যান্য ওয়াই-ফাই সুবিধার যন্ত্রে ব্যবহার করার জন্য সফটওয়্যার দিয়ে ওয়াইফাই হটস্পট বানিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। এ জন্য https://goo.gl/fHiYci ঠিকানায় গিয়ে মাই ওয়াইফাই রাউটার সফটওয়্যারটি নামিয়ে নিন। সফটওয়্যারটি ইনস্টল করে নেটওয়ার্কের নামের জন্য Name-এর ঘরে পছন্দসই নেটওয়ার্কের নাম লিখুন এবং সেই নেটওয়ার্কের পাসওয়ার্ড সেট করে দেওয়ার জন্য Password-এর ঘরে সর্বনিম্ন ৮ সংখ্যার পাসওয়ার্ড লিখে Activate করলে ওয়াইফাই হটস্পট তৈরি হয়ে যাবে।
উত্তর দিয়েছেন—
রাকিবুল হাসান
সফটওয়্যার প্রকৌশলী
কম্পিউটার প্রতিদিনে প্রশ্ন পাঠাতে চাইলে
ই-মেইল: [email protected]
ফেসবুক: www.fb.com/ProjonmoDotCom