প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর: কম্পিউটার চালু হওয়ার সময় কোন বার্তা দেখিয়ে এফ২ বাটন চাপতে বলে সেটি জানালে আপনার সমস্যা সম্পর্কে নির্দিষ্টভাবে বলা যেত। অনেক সময় কম্পিউটারের মাদারবোর্ডে নতুন কোনো হার্ডওয়্যার যুক্ত করলে সিমসের সঙ্গে সেটি যথাযথভাবে কাজ করছে কি না তা যাচাই করার জন্য কি-বোর্ডের এফ১ বা এফ২ বাটন চেপে বায়োসে গিয়ে দেখতে বলে। তখন বায়োসে গিয়ে সেটিংস ঠিক করে দিলে প্রতিবার কম্পিউটার চালুর সময় আর এফ২ বাটন চাপতে হবে না। আবার বায়োস ব্যাটারি বা সিমস ব্যাটারির সময় ও তারিখ ঠিক না থাকলে একটি বার্তার মাধ্যমে সেটিকে ঠিক করার তাগাদা দেয়। তখন সেটিকে ঠিক না করে এফ২ বাটন চাপলে অপারেটিং সিস্টেম লোড হয়। আবার যদি এটি ঠিক করতে চান, তাহলে বায়োসে ঢোকার বাটন চেপে সময় আর তারিখ সঠিকভাবে লিখে এফ১০ বাটন চেপে সেভ করে কম্পিউটার রিবুট করলে এ সমস্যা দূর হয়ে যায়।

এ ছাড়া বেশির ভাগ সময় কম্পিউটারের মাদারবোর্ডের বায়োস ব্যাটারি বা সিমস ব্যাটারি নষ্ট হলে এমন বার্তা দেখায়। তখন এটি বদলে নিলে সমস্যার সমাধান হয়ে যাবে আশা করা যায়। কম্পিউটার যন্ত্রাংশ বিক্রির দোকানে এটি পাবেন। অভিজ্ঞ কাউকে দিয়ে লাগিয়ে নিলেই ঠিক হয়ে যাওয়ার কথা।

উত্তর দিয়েছেন রাকিবুল হাসান, সফটওয়্যার প্রকৌশলী