প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*কীভাবে আমার ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করাব?
মেহরাব রাহী
উত্তর: ফেসবুকে নিজের পরিচিতি নিশ্চিত করতে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়। নিজের সচল ফোন নম্বর বা জাতীয় পরিচয়পত্রের স্ক্যান করা কপি দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করা যায়। ফোন নম্বর দিয়ে ভেরিফাই করতে চাইলে কম্পিউটার থেকে ফেসবুক অ্যাকাউন্টে লগইন করে Settings মেনুতে যেতে হবে। সেটিংস তালিকার Mobile-এ ক্লিক করবেন। এখানে অ্যাড ফোন নম্বর অপশনে আপনার সচল নম্বরটি দিয়ে পরের ধাপগুলো অনুসরণ করলে আপনার নম্বরে নিশ্চিতকরণ (কনফারমেশন) কোড যাবে। সেই কোড দিলেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট ফোন নম্বর দিয়ে ভেরিফাই করতে পারবেন। আবার জাতীয় পরিচয়পত্রের স্ক্যান করা কপি দিয়ে ভেরিফাই করতে চাইলে https://goo.gl/YHR2va লিংকে গিয়ে Your ID(s) অংশে আপনার জাতীয় পরিচয়পত্রের কপি আপলোড করে দিন। এখানে মনে রাখা জরুরি, আপনার জাতীয় পরিচয়পত্র অবশ্যই পড়ার উপযোগী (হিউম্যান রিডেবল) হতে হবে। এর ঠিক নিচেই Login email address or mobile phone number-এ অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ই-মেইল বা ফোন নম্বর লিখে নিচের সেন্ড বোতাম চাপুন। আপনার জাতীয় পরিচয়পত্র সঠিক কি না সেটি যাচাই করার জন্য কয়েক দিন সময় নেবে এবং সেটি ঠিকঠাক থাকলে আপনার অ্যাকাউন্ট যাচাই হয়ে যাবে এবং তা ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেবে।
উত্তর দিয়েছেন—
রাকিবুল হাসান, সফটওয়্যার প্রকৌশলী
কম্পিউটার প্রতিদিনে প্রশ্ন পাঠাতে চাইলে
ই-মেইল: [email protected]
ফেসবুক: www.fb.com/ProjonmoDotCom