প্রশ্নোত্তর
ফেসবুক পোস্টে কীভাবে আমি বাংলাদেশের পতাকার ইমোটিকন যোগ করব?
মেহরাব রাহী
উত্তর: যেকোনো ইমোটিকন ওয়েবসাইট বা অনলাইনের অন্য কোথাও যোগ করতে হয় ইউনিকোড হিসেবে। ফেসবুক পোস্টে ইমোটিকন হিসেবে বাংলাদেশের পতাকা যোগ করতে চাইলে সেটির ইউনিকোড সংকেত জানতে হবে। ইউনিকোডের ওয়েবসাইটে (http://unicode.org/emoji/charts/full-emoji-list.html) সংকেতের পূর্ণাঙ্গ তালিকা পাওয়া যাবে। সেই তালিকা থেকে বাংলাদেশের পতাকা খুঁজে নিতে পারেন।
আরেকটি সহজ পদ্ধতি হলো http://emojipedia.org/flag-for-bangladesh ঠিকানার ওয়েবসাইটে গিয়ে বাংলাদেশের ইমোটিকন কপি করে ফেসবুক পোস্টে পেস্ট করে দেওয়া। ২০১৫ সালে ইমোজি ১.০ তালিকায় বাংলাদেশের পতাকা যোগ করা হয়।
এখানে জেনে রাখা ভালো যে একেক প্ল্যাটফর্মে ইমোটিকন দেখতে একেক রকম হয়ে থাকে। এখানে প্রচলিত প্ল্যাটফর্মগুলোতে বাংলাদেশের ইমোটিকন দেখতে কেমন হবে, তা দেখানো হলো।
ফেসবুক গুগল অ্যাপল স্যামসাং টুইটার
এই বিভাগে প্রশ্ন পাঠানো যাবে [email protected] ঠিকানার ই-মেইলে। কিংবা www.fb.com/ProjonmoDotCom ঠিকানায় গিয়ে ফেসবুকেও প্রশ্ন পাঠাতে পারেন।