প্রশ্নোত্তর রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বস: আপনি সাঁতার জানেন?
চাকরিপ্রার্থী: জি না।
বস: জাহাজের ক্যাপ্টেন পদে চাকরির জন্য আবেদন করেছেন, আর সাঁতার জানেন না?
চাকরিপ্রার্থী: কিছু মনে করবেন না স্যার। উড়োজাহাজের পাইলট কি উড়তে জানে?

প্রশ্ন: মহাশূন্যে কী করা সম্ভব নয়?
উত্তর: গলায় দড়ি দেওয়া।


প্রশ্ন: একটা একতলা বাড়ি আর একটা নয়তলা বাড়ির মধ্যে পার্থক্য কী?
উত্তর: একটা নয়তলা বাড়ি থেকে কেউ পড়ে গেলে আশপাশের লোকজন যে শব্দটা শুনতে পায়, তা হলো ‘আআআআ...ধপাস!’ আর একতলা থেকে পড়ে গেলে—‘ধপাস’!

প্রশ্ন: ভুল করে সবচেয়ে বেশি খোলা হয় কী?
উত্তর: মুখ।

শিক্ষক জিজ্ঞেস করলেন পল্টুকে, ‘বল তো পল্টু, মুরগিরা কেন জিরাফের মতো লম্বা হলো না?’
পল্টু: কারণ, তাহলে ডিম মাটিতে পড়েই ফটাস করে ভেঙে যেত।

শতবর্ষী এক বৃদ্ধের জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন এক সাংবাদিক। তিনি বৃদ্ধকে প্রশ্ন করলেন, ‘আপনার এই দীর্ঘায়ুর পেছনে গোপন রহস্য কী?’
বৃদ্ধ খুক খুক করে কাশলেন। তারপর বললেন, ‘এখনই সঠিক বলতে পারছি না। একটা ওষুধ কোম্পানি, একটা অরেঞ্জ জুসের কোম্পানি আর একটা শক্তিবর্ধক বিস্কুট কোম্পানির সঙ্গে দরদাম চলছে। দুদিন পরে আসুন। যে সবচেয়ে বেশি দাম হাঁকাবে, তার নাম বলব!’


একজন বিখ্যাত অভিনেতার ইন্টারভিউ চলছে।
প্রশ্নকর্তা: আপনি তো যেকোনো চরিত্রই ফুটিয়ে তুলতে পারেন?
অভিনেতা: হ্যাঁ, শুধু নিজের চরিত্রটাই ফুটিয়ে তুলতে পারি না।


প্রশ্ন: আপনি সাঁতার জানেন?
উত্তর: জি জানি।
প্রশ্ন: কোথায় সাঁতার শিখেছেন?
উত্তর: পানিতে।
সংগ্রহ: মো. সাইফুল্লাহ