প্রসেসরের সঙ্গে উপহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টেল প্রসেসরের সঙ্গে ল্যাপটপ বহন-উপযোগী ক্যারিকেস উপহার দিচ্ছে কম্পিউটার সোর্স লিমিটেড। ইন্টেলের তৃতীয় প্রজন্মের কোরআই ৭ প্রসেসরের সঙ্গে এ উপহার পাওয়া যাবে। প্রসেসরটির গতি সর্বোচ্চ ৩.৯০ গিগাহার্টজ। এতে আছে ৪ কোর, ৮ থ্রেট। আইভি ব্রিজ প্রযুক্তির এই প্রসেসর সমর্থন করে ৩২ গিগাবাইট ডিডিআরথ্রি র্যাম। দাম ২৮ হাজার ৩০০ টাকা। —বিজ্ঞপ্তি