প্রস্তর যুগের মানুষের দাঁত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তর যুগের মানুষের দাঁত
প্রস্তর যুগের মানুষের দাঁত

মানুষের দাঁতের এ পর্যন্ত সবচেয়ে পুরোনো নমুনার ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। প্রস্তর যুগের শিকারি সেই আদি মানুষের কঙ্কালের দাঁতের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে দেখা যায়, তারা উচ্চ শর্করাযুক্ত বাদামজাতীয় খাবারে অভ্যস্ত ছিল। সম্ভবত এ কারণেই তাদের দাঁত নষ্ট হয়ে গিয়েছিল। আর ওই আদি মানুষেরা অন্তত ১৩ হাজার ৭০০ বছর আগে বসবাস করত বর্তমান মরক্কো অঞ্চলে। এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। যুক্তরাজ্যের লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম জাদুঘরের বিশেষজ্ঞ লুইস হামফ্রে বলেন, এই গবেষণা থেকে আফ্রিকার আদি শিকারি মানুষদের বাদাম চাষ ও মজুতকরণের প্রাচীনতম নমুনা এবং তাদের দাঁতের অসুখ সম্পর্কেও নতুন তথ্য পাওয়া যায়। এএফপি ও বিবিসি।