প্রা থ মি ক বি জ্ঞা ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন

প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
১. তোমার মতে পরিবেশের প্রধান উপাদান কী কী?
ক. মাটি, শব্দ, জঙ্গল খ. মাটি, পানি, বায়ু
গ. পানি, বায়ু, শব্দ ঘ. বায়ু, শব্দ, পাহাড়
উত্তর: খ. মাটি, পানি, বায়ু
২. মানুষজনসহ পরিবেশের সব উদ্ভিদ ও প্রাণীর জীবনকে নানাভাবে প্রভাবিত করে কোনটি?
ক. পাথর খ. পানি গ. চুন ঘ. টিন। উত্তর: খ. পানি
৩. কোন উদ্ভিদের ক্লোরোফিল নেই?
ক. ছত্রাক খ. ফার্ন গ. মরিচ ঘ. বেগুন
উত্তর: ক. ছত্রাক
৪. একটি উদ্ভিদের কোন অংশে সবুজ কণিকা রয়েছে?
ক. কাণ্ডে খ. মূলে গ. পাতায় ঘ. ফুলে
উত্তর: গ. পাতায়
৫. উদ্ভিদের খাদ্য তৈরিতে সহায়তা করে কোনটি?
ক. অক্সিজেন খ. ক্লোরোফিল
গ. নাইট্রোজেন ঘ. কার্বন ডাই-অক্সাইড
উত্তর: খ. ক্লোরোফিল
৬. উদ্ভিদের কোনটি সূর্যের আলোক শক্তিকে শোষণ করে পানি ও কার্বন ডাই-অক্সাইডকে ব্যবহার করে?
ক. মূল খ. কাণ্ড গ. সবুজ পাতার ক্লোরোফিল ঘ. শিকড়
উত্তর: গ. সবুজ পাতার ক্লোরোফিল।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল