প্রা থ মি ক বি জ্ঞা ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৫ থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।

# সঠিক উত্তরটি খাতায় লেখো।

১। আলো কোন পদ্ধতিতে সঞ্চারিত হয়?

ক. পরিবহন খ. বিকিরণ

গ. পরিচলন ঘ. প্রতিসরণ

উত্তর: খ. বিকিরণ

২। কোনটি পদার্থ?

ক. শব্দ খ. আলো গ. বায়ু ঘ. বিদ্যুত্

উত্তর: গ. বায়ু

৩। নিচের কোনটির ওজন নেই?

ক. আলো খ. বায়ু গ. পানি ঘ. গাছ

উত্তর: ক. আলো

৪। তাপ কয়টি পদ্ধতিতে সঞ্চারিত হয়?

ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি

উত্তর: খ. ৩টি

৫। সাইকেল চালাতে কোন শক্তি প্রয়োগ করতে হয়?

ক. চুম্বক শক্তি খ. তাপশক্তি

গ. পেশিশক্তি ঘ. আলোক শক্তি

উত্তর: গ. পেশিশক্তি

৬। আমরা শক্তিকে কীভাবে শনাক্ত করতে পারি?

ক. ওজন দেখে খ. আয়তন দেখে

গ. বস্তুর ওপর ক্রিয়া দেখে

ঘ. আকার দেখে

উত্তর: গ. বস্তুর ওপর ক্রিয়া দেখে

৭। বায়ুপ্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে কী চালানো হয়?

ক. ট্রেন খ. নৌকা গ. বাস ঘ. ট্রাক

উত্তর: খ. নৌকা

৮। কাজ করার সামর্থ্যকে কী বলা হয়?

ক. শক্তি খ. সরণ গ. বল ঘ. গতি

উত্তর: ক. শক্তি।

৯। কিসের মধ্য দিয়ে শক্তির অবনতি ঘটে?

ক. কাজ করার মধ্য দিয়ে খ. প্রয়োগের মধ্য দিয়ে গ. রূপান্তরের মধ্য দিয়ে

ঘ. অবস্থার মধ্য দিয়ে

উত্তর: গ. রূপান্তরের মধ্য দিয়ে

১০। কাঠ কয়লা পোড়ালে শক্তির কোন রূপান্তরটি ঘটে?

ক. তাপশক্তি ® রাসায়নিক শক্তি

খ. আলোক শক্তি ® তাপশক্তি

গ. রাসায়নিক শক্তি ® তাপশক্তি

ঘ. রাসায়নিক শক্তি ® আলোক শক্তি

উত্তর: গ. রাসায়নিক শক্তি ® তাপশক্তি

১১। পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে কী বলা হয়?

ক. অণু খ. পরমাণু গ. পদার্থ ঘ. শক্তি

উত্তর: খ. পরমাণু।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল