প্রা থ মি ক বি জ্ঞা ন
অধ্যায়- ৬
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৬ থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।
# সঠিক উত্তরটি খাতায় লেখো।
১। নিচের কোনটি জাঙ্ক ফুড?
ক. কলার ভর্তা খ. রুটি
গ. পটেটো চিপস ঘ. পরোটা
উত্তর: গ. পটেটো চিপস
২। খাদ্যে কৃত্রিম রং ও রাসায়নিক ব্যবহারের ফলে কী হয়?
ক. দাঁত অকার্যকর হয়
খ. বাচ্চারা ভারী দেহধারী হয়
গ. লিভার ও কিডনি অকার্যকর হয়
ঘ. শিশুরা শুকিয়ে যায়
উত্তর: গ. লিভার ও কিডনি অকার্যকর হয়
৩। নিচের কোন রাসায়নিক পদার্থ খাদ্যে ভেজাল হিসেবে মেশানো হয়?
ক. আয়োডিন খ. ফরমালিন
গ. ক্যালসিয়াম ঘ. কার্বোহাইড্রেট
উত্তর: খ. ফরমালিন
৪। বয়স, উচ্চতা ও দেহের ওজন ছাড়া আর কী কারণে খাদ্যের মাধ্যমে বেশি তাপশক্তি সরবরাহ করতে হয়?
ক. পড়ালেখা খ. ঘুমানো
গ. কায়িম শ্রম
ঘ. অফিসে চাকরি করা
উত্তর: গ. কায়িম শ্রম
৫। খাদ্যের মোট কয়টি উপাদান রয়েছে?
ক. তিনটি খ. চারটি
গ. পাঁচটি ঘ. ছয়টি
উত্তর: ঘ. ছয়টি
৬। খাদ্যের প্রধান উপাদান কয়টি?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. ছয়টি
উত্তর: খ. তিনটি
৭। রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায় কোনটি?
ক. ডাল খ. মাছ গ. মাংস ঘ. ফল
উত্তর: ক. ডাল
৮। মাংস ফ্রিজে রেখে কয় মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়?
ক. ২-৩ মাস খ. ৩-৪ মাস
গ. ৪-৫ মাস ঘ. ৫-৬ মাস।
উত্তর: ঘ. ৫-৬ মাস
৯। নিচের কোনটিতে পচনকারী জীবাণু জন্মাতে পারে না?
ক. মাছ খ. চিনি
গ. জলপাই ঘ. পেঁয়াজ
উত্তর: খ. চিনি
১০। মাছে কোন রাসায়নিক পদার্থটি মেশানো হয়?
ক. ক্যালসিয়াম খ. বিষাক্ত পাউডার
গ. ফরমালিন ঘ. স্যাকারিন
উত্তর: গ. ফরমালিন।
১১। নিচের কোনটি খাদ্যের প্রধান উপাদান?
ক. আমিষ খ. পানি
গ. ভিটামিন ঘ. খনিজ লবণ
উত্তর: ক. আমিষ
১২। নিচের কোনটি জাঙ্ক ফুড?
ক. মটরশুঁটি খ. চকলেট
গ. লোনা ইলিশ ঘ. মাখন
উত্তর: খ. চকলেট
১৩। দেহে তাপশক্তি জোগান দেয় কোনটি?
ক. শর্করা খ. খনিজ লবণ
গ. পানি ঘ. ভিটামিন
উত্তর: ক. শর্করা
১৪। মোরব্বা কীভাবে সংরক্ষণ করা হয়?
ক. হিমাগারে রেখে
খ. পানিতে ডুবিয়ে
গ. রোদে শুকিয়ে
ঘ. ফরমালিন মিশিয়ে
উত্তর: গ. রোদে শুকিয়ে
১৫। কোনটিতে ক্যালসিয়াম কার্বাইড মেশানো হয়?
ক. শুঁটকি খ. মাছ গ. ফল ঘ. মিষ্টি
উত্তর: গ. ফল
১৬। কোনটিতে ফরমালিন মেশানো হয়?
ক. মিষ্টি খ. মাছ গ. মাংস ঘ. শুঁটকি
উত্তর: খ. মাছ।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা