
বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
২৩. পৃথিবীর সব প্রাণী খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল। কারণ কী?
ক. প্রাণী নিজের খাদ্য তৈরি করতে পারে না
খ. উদ্ভিদ নিজের খাদ্য ব্যবহার করে না
গ. খাদ্যের অপচয় রোধ করার জন্য ঘ. উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না
উত্তর: ক. প্রাণী নিজের খাদ্য তৈরি করতে পারে না
২৪. দিনের বেলা উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে তৈরি করা খাদ্য কী করে থাকে বলে তুমি মনে কর?
ক. সংরক্ষণ করে খ. বাতাসে ছড়িয়ে দেয়
গ. খেয়ে ফেলে ঘ. মাটিতে মিশে যায়
উত্তর: ক. সংরক্ষণ করে
২৫. জড় পরিবেশের উপাদান নিচের কোনগুলো?
ক. আম ও জামগাছ খ. বাঘ ও সিংহ
গ. পাহাড় ও সমুদ্র ঘ. পুকুর ও মাছ
উত্তর: গ. পাহাড় ও সমুদ্র
২৬. খাদ্যশৃঙ্খলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
ক. ঘাসফড়িংতৃণজাতীয় উদ্ভিদসাপ ব্যাঙ
খ. ব্যাঙঘাসফড়িংতৃণজাতীয় উদ্ভিদ সাপ
গ. সাপঘাস ফড়িংতৃণজাতীয় উদ্ভিদ ব্যাঙ
ঘ. তৃণজাতীয় উদ্ভিদঘাসফড়িংব্যাঙ সাপ
উত্তর: ঘ. তৃণজাতীয় উদ্ভিদঘাসফড়িং ব্যাঙসাপ
২৭. নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে নিচের কোনটি?
ক. মানুষ খ. ছাগল গ. গরু ঘ. ঘাস
উত্তর: ঘ. ঘাস
২৮. উদ্ভিদের সবুজ পাতার ক্লোরোফিল সূর্যের আলোক শক্তিকে কী করে?
ক. শোষণ খ. বিকিরণ
গ. সংশ্লেষণ ঘ. সংযোজন
উত্তর: ক. শোষণ
২৯. একটি বড় প্রাণী খাদ্য হিসেবে একটি ছোট প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে একে তুমি কী বলবে?
ক. খাদ্যগ্রহণ খ. খাদ্য শৃঙ্খল
গ. আহার ঘ. খাদ্যজাল
উত্তর: খ. খাদ্যশৃঙ্খল
৩০. তোমার পরিবেশে দেখবে খাদ্যশৃঙ্খল রয়েছে। যেগুলো একে অন্যের সঙ্গে সম্পর্কিত। একে তুমি কী বলবে?
ক. খাদ্য গ্রহণ খ. খাদ্য প্রদান
গ. খাদ্যজাল ঘ. শোষণ
উত্তর: গ. খাদ্যজাল।
অধ্যায়-২
১. নিচের কোনটির কারণে বায়ু কেন দূষিত?
ক. কীটনাশকের ব্যবহার
খ. ইটের ভাটায় ইট পোড়ানো
গ. বৃষ্টির পানি জমে যাওয়া
ঘ. রাসায়নিক সার ব্যবহার
উত্তর: খ. ইটের ভাটায় ইট পোড়ানো।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক