প্রা থ মি ক বি জ্ঞা ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন 

প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-২

২. বর্তমানে বায়ু, পানি ও মাটি দুষিত হওয়ার প্রধান কারণ কী?

ক. জলাশয়ের উপর কাঁচা পায়খানা তৈরি

খ. কলকারখানার বর্জ্য

গ. যানবাহনের ব্যবহার

ঘ. জনসংখ্যার বাড়তি চাহিদা মেটানো

উত্তর: ঘ. জনসংখ্যার বাড়তি চাহিদা মেটানো।

৩. নিচের কোনটির ব্যবহারে মাটির উর্বরতা নষ্ট হয়?

ক. জৈব সার খ. গোবর

গ. কম্পোস্ট সার ঘ. রাসায়নিক সার ও কীটনাশক

উত্তর: ঘ. রাসায়নিক সার ও কীটনাশক

৪. বায়ূ দূষণ কেন হয়?

ক. রাসায়নিক সার

খ. শিল্পকারখানা স্থাপন

গ. গাড়ির হর্ন বাজানো ঘ. পলিথিন

উত্তর: খ. শিল্পকারখানা স্থাপন

৫. মাটি দূষণ কেন হয়?

ক. ভাটায় ইট পোড়ানো

খ. গৃহের আর্বজনা

গ. প্লাস্টিকের কারণে

ঘ. পচা জলাশয়ের জন্য

উত্তর: গ. প্লাস্টিকের কারণে

৬. শহরে-নগরে বায়ু দূষণের কারণ কী বলে তুমি মনে করো?

ক. পলিথিন  খ. প্লাস্টিক

গ. বাস ঘ. মাইক

উত্তর: গ. বাস

৭. নিচের কোন কারণে পানি দূষিত হয়?

ক. শিল্পকারখানা স্থাপন

খ. ইটের ভাটায় ইট পোড়ানো

গ. পুকুর বা জলাশয়ের ওপর কাঁচা পায়খানা

ঘ. যানবাহন চালানো

উত্তর: গ. পুকুর বা জলাশয়ের ওপর কাঁচা পায়খানা

৮. হাসপাতালের বর্জ্য, প্লাস্টিক, পলিথিন ইত্যাদি কারণে কী হয়?

ক. মাটি দূষণ খ. বায়ূ দূষণ

গ. পানি দূষণ ঘ. শব্দ দূষণ

উত্তর: ক. মাটি দূষণ

৯. শহরে নিচের কোনটির কারণে শব্দ দূষণ হয়?

ক. ইটের ভাটায় ইট পোড়ানো

খ. কলকারখানার বর্জ্য

গ. যানবাহন চালানো

ঘ. মাইক বাজানো

উত্তর: ঘ. মাইক বাজানো

১০. পরিবেশ দূষণের জন্য মানুষ সৃষ্ট কারণ কোনটি?

ক. নদীতে গোসল করা

খ. বিনা প্রয়োজনে গাছপালা কেটে ফেলা

গ. নদীর উপর ব্রিজ নির্মাণ

ঘ. জমি চাষাবাদ করা

উত্তর: খ. বিনা প্রয়োজনে গাছপালা কেটে ফেলা

১১. ঘনবসতি এলাকায় পরিবেশ দূষণের অন্যতম কারণ কী?

ক. শিল্পকারখানা স্থাপন

খ. আবর্জনা ও মলমূত্র নিষ্কাশনের ভালো ব্যবস্থা না থাকা

গ. যানবাহন চালানো

ঘ. বাসগৃহ নির্মাণ

উত্তর: খ. আবর্জনা ও মলমূত্র নিষ্কাশনের ভালো ব্যবস্থা না থাকা

১২. কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করলে কিসের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে?

ক. ঘরবাড়ি খ. রাস্তাঘাট

গ. যানবাহন ঘ. জলজ প্রাণী

উত্তর: ঘ. জলজ প্রাণী।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল