প্রা থ মি ক বি জ্ঞা ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. মুস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক

শূন্যস্থান পূরণ 

প্রিয়শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের ১ম অধ্যায়ের গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ দেওয়া হলো।

অধ্যায়-১

১. জড় পরিবেশ নানাভাবে — জীবধারণকে প্রভাবিত করে।

উত্তর: জীবের

২. কোনো প্রাণী ও উদ্ভিদ — ছাড়া বাঁচে না।

উত্তর: বায়ু

৩. উদ্ভিদের পাতায় — কণিকা রয়েছে।

উত্তর: সবুজ

৪. উদ্ভিদের সবুজকণিকার নাম —।

উত্তর: ক্লোরোফিল

৫. — উদ্ভিদের খাদ্য তৈরিতে সহায়তা করে।

উত্তর: ক্লোরোফিল

৬. ক্লোরোফিলের সহায়তায় সূর্যের আলো ও পানির সাহায্যে — প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয়।

উত্তর: সালোকসংশ্লেষণ

৭. উদ্ভিদ কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে ও — বায়ুতে ছাড়ে।

উত্তর: অক্সিজেন

৮. প্রাণী অক্সিজেন — করে থাকে।

উত্তর: গ্রহণ

৯. প্রাণীর মলমূত্র মাটির — বৃদ্ধি করে।

উত্তর: উর্বরতা

১০. কীটপতঙ্গ, পাখির মাধ্যমে উদ্ভিদের — ঘটে।

উত্তর: পরাগায়ন

১১. শক্তির প্রধান উৎস —।

উত্তর: সূর্য

১২. প্রাণী তার খাদ্যের জন্য — উপর নির্ভরশীল।

উত্তর: উদ্ভিদের

১৩. ছোট প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে বড় —।

উত্তর: প্রাণী

১৪. অনেক — যুক্ত হয়ে খাদ্যজাল তৈরি হয়।

উত্তর: খাদ্যশৃঙ্খল

১৫. উদ্ভিদ ও প্রাণী একে অপরের সাহায্যে — থাকে।

উত্তর: বেঁচে

১৬. উদ্ভিদ ও প্রাণীর — জন্য মাটি, পানি ও বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উত্তর: বেঁচে থাকার

১৭. পৃথিবীর সব প্রাণী খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে — উপর নির্ভরশীল।

উত্তর: উদ্ভিদের

১৮. — উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে।

উত্তর: সবুজ

১৯. অনেক — মাধ্যমে বিভিন্ন উদ্ভিদের বীজ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।

উত্তর: প্রাণীর

২০. উদ্ভিদ ও প্রাণী থেকে আমরা খাদ্য ও — সহ বেঁচে থাকার অনেক জিনিস পাই।

উত্তর: ঔষধ।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল