প্রা থ মি ক বি জ্ঞা ন
পিয়ারা আক্তার, প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
শূন্যস্থান পূরণ
প্রিয়শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের ১ম অধ্যায়ের গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ দেওয়া হলো।
অধ্যায়-২
# সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রশ্ন: পরিবেশদূষণ কাকে বলে?
উত্তর: পরিবেশের বিভিন্ন পরিবর্তন যখন আমাদের ক্ষতি করে, তখন তাকে আমরা পরিবেশদূষণ বলি।
প্রশ্ন: পরিবেশদূষণের কারণ কী?
উত্তর: বাড়তি জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য মানুষ পরিবেশের বিভিন্ন উপাদানকে নানাভাবে ব্যবহার করছে। এতে বিভিন্ন ধরনের বর্জ্য সৃষ্টি হচ্ছে। এর ফলে পরিবেশ দূষিত হচ্ছে।
প্রশ্ন: বায়ুদূষণ কী?
উত্তর: পরিবেশের বাতাসে যখন শিল্পকারখানার ধোঁয়া, কলকারখানার বর্জ্য, যানবাহনের বিষাক্ত গ্যাস, আবর্জনার দুর্গন্ধ ইত্যাদি মিশে যায়, তখন সে বাতাস মানুষের নিঃশ্বাসের জন্য ক্ষতিকর হয়ে পড়লেই বলা হয় বায়ুদূষণ।
প্রশ্ন: পানি কীভাবে দূষিত হচ্ছে?
উত্তর: কৃষি জমিতে ব্যবহূত রাসায়নিক সার ও কীটনাশক, কলকারখানার বর্জ্য, কাঁচা পায়খানার মলমূত্র এবং বাড়ির ব্যবহূত আবর্জনা ইত্যাদি পানিতে মিশে পানি দূষিত হচ্ছে।
প্রশ্ন: মাটিদূষণ কী?
উত্তর: কৃষিক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটির উর্বরতা নষ্ট হয়। এ ছাড়া হাসপাতালের বর্জ্য, প্লাস্টিক, পলিথিন ইত্যাদি মাটিতে না। ফলে মাটি দূষিত হয়।
রচনামূলক প্রশ্ন:
প্রশ্ন: শব্দদূষণ রোধে তুমি কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারো, সংক্ষেপে লেখো।
উত্তর: শব্দদূষণ রোধে আমি নিচের পদক্ষেপগুলো গ্রহণ করব—
১। বিনা কারণে শোরগোল করব না।
২। প্রয়োজন না হলে মাইক ব্যবহার করব না।
৩। উচ্চ স্বরে কথা বলব না বা চিৎকার করব না।
৪। বিনা প্রয়োজনে গাড়ির হর্ন বাজাব না।
৫। জেনারেটরের আওয়াজ নিয়ন্ত্রণে রাখব।
৬। অন্যরা যাতে এসব নিয়ম-কানুন মেনে চলে, তার জন্য সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করব।
প্রশ্ন: পরিবেশে পানি দূষণের প্রভাবে কী কী ঘটতে পারে লেখো।
উত্তর: পানিদূষণের প্রভাবে পরিবেশে যা ঘটতে পারে—
১। পানিদূষণের ফলে পানিবাহিত রোগ যেমন জন্ডিস, ডায়রিয়া, কলেরা, টাইফয়েড ইত্যাদি হতে পারে।
২। মৎস্যসম্পদ ধ্বংস হয়ে যেতে পারে।
৩। চর্মরোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে।
৪। জলজ প্রাণী ধ্বংস হয়ে যেতে পারে।
৫। পরিবেশে দুর্গন্ধ ছড়াতে পারে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল