প্রা থ মি ক বি জ্ঞা ন
শূন্যস্থান পূরণ
প্রিয়শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের ১ম অধ্যায়ের গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ দেওয়া হলো।
অধ্যায়-২
রচনামূলক প্রশ্ন:
প্রশ্ন: পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায় লেখো।
উত্তর:
১। বিনা প্রয়োজনে বনজঙ্গল ও গাছপালা কাটা বন্ধ করতে হবে।
২। নদীভরাট বন্ধ করতে হবে।
৩। অপরিকল্পিত বাড়িঘর ও কলকারখানা নির্মাণ বন্ধ করতে হবে।
৪। অস্বাস্থ্যকর বস্তি নির্মাণ বন্ধ করতে হবে এবং আবর্জনা নিঃসরণসহ পয়োনিষ্কাশনব্যবস্থা সচল রাখতে হবে।
৫। জনসংখ্যাবৃদ্ধি কমাতে হবে।
প্রশ্ন: তোমার এলাকার পরিবেশদূষণ রোধে তোমার বন্ধুদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার দুটি উপায় লেখো।
উত্তর: পরিবেশদূষণ রোধে বন্ধুদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উপায়—
১। বন্ধুরা যাতে বিনা কারণে শোরগোল ও উচ্চ স্বরে কথা না বলে এবং উচ্চ স্বরে গান না শোনে, তার জন্য তাদের মধ্যে মনোভাব জাগ্রত করব।
২। বন্ধুরা যাতে যেখানে-সেখানে কফ-থুতু না ফেলে, মলমূত্র ত্যাগ না করে, সে ব্যাপারে সচেতন করব।
প্রশ্ন: শব্দদূষণ কী? আমাদের ওপর শব্দদূষণের প্রভাব বর্ণনা করো।
উত্তর: যেসব উচ্চ শব্দের কারণে আমাদের কানের স্বাভাবিক শ্রবণক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়, তা-ই শব্দদূষণ। যেমন মাইকের উচ্চ শব্দ, গাড়ির বিকট হর্ন, জেনারেটরের আওয়াজ ইত্যাদি।
শব্দদূষণের প্রভাব নিচে দেওয়া হলো:
১। শব্দদূষণের কারণে মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি হয়।
২। দীর্ঘদিন উচ্চ আওয়াজ শুনলে ধীরে ধীরে শ্রবণশক্তি কমে যায়।
৩। উচ্চ শব্দে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হয়।
৪। হাসপাতাল ও বাড়িতে বয়স্ক মানুষ ও রোগীদের সমস্যা হয়।
৫। ধর্মীয় উপাসনার কাজে বিঘ্ন সৃষ্টি হয়।