প্রা থ মি ক শি ক্ষা স মা প নী বি শে ষ হো ম টে স্ট-১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[সংক্ষেপে উত্তর ও কাঠামোবদ্ধ প্রশ্ন: অধ্যায় ১ থেকে ১০]
সময়: ১ ঘণ্টা ২০ মিনিট, পূর্ণমান: ৫০
৩। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে লেখো। ১×১০ = ১০
ক) আর্সেনিক দূষণের কারণ কী?
খ) অ্যাসিড বৃষ্টি কী?
গ) পদার্থ কী দিয়ে গঠিত?
ঘ) সংক্রামক রোগ কী?
ঙ) গ্যালাক্সি কাকে বলে?
চ) ডেঙ্গুজ্বরের লক্ষণ কী?
ছ) আহ্নিক গতি কাকে বলে?
জ) প্রাচীন প্রযুক্তির দুটি উদাহরণ দাও।
ঝ) সবচেয়ে আধুনিক প্রযুক্তি কী?
ঞ) ‘জাঙ্ক ফুড’ কী?
৪। ক ও খ নম্বর প্রশ্নসহ যেকোনো ৮টি প্রশ্নের উত্তর দাও। ৫×৮ = ৪০
ক) তোমার এলাকা বা আশপাশের এলাকার পরিবেশ কীভাবে দূষিত হচ্ছে, তা পাঁচটি বাক্যে লেখো।
খ) সুষম খাদ্য বলতে কী বোঝো? বাড়ির বাইরের চারটি খাবারের নাম লেখো।
গ) পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায় লেখো।
ঘ) শক্তির অপচয় ঘটে, এমন ঘটনার পাঁচটি উদাহরণ লেখো।
ঙ) বায়ুদূষণ প্রতিরোধের পাঁচটি উপায় লেখো।
চ) শক্তি কী? শক্তির চারটি উৎসের নাম লেখো।
ছ) পাঁচটি বাক্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে খাদ্য সংরক্ষণ বর্ণনা করো।
জ) সোয়াইন ফ্লুর ভাইরাসটির নাম কী? সোয়াইন ফ্লু আক্রান্ত রোগীর প্রতি তোমার চারটি পরামর্শ লেখো।
ঝ) প্রযুক্তি কী? কৃষিপ্রযুক্তির তিনটি যুগের বর্ণনা দাও।
ঞ) ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে কীভাবে তথ্য সংগ্রহ করা যায়, তা পাঁচটি বাক্যে লেখো।
# প্রশ্নটি তৈরি করেছেন: দীদার চৌধুরী