প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৬৫
[সংক্ষেপে উত্তর ও কাঠামোবদ্ধ প্রশ্ন: অধ্যায় ১ থেকে ৩]
সময়: ১ ঘণ্টা ২০ মিনিট, পূর্ণমান: ৫০
৩। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো। ১×১০=১০
ক) আমরা কী বলে আল্লাহ তাআলার শোকর আদায় করব?
খ) মুমিন কাকে বলে?
গ) পাঁচ ওয়াক্ত সালাতের নাম লেখো।
ঘ) আহকাম কাকে বলে?
ঙ) হজ কাকে বলে?
চ) কোরবানি কাকে বলে?
ছ) সালাতের নিষিদ্ধ সময়গুলো কী কী?
জ) ক্ষমাশীল ব্যক্তি কে?
ঝ) আমরা পিতা-মাতার জন্য কী বলে দোয়া করব?
ঞ) মানবজাতির আদি পিতা ও আদি মাতা কে কে ছিলেন?
৪। ক ও খ নম্বর প্রশ্নসহ যেকোনো আটটি প্রশ্নের উত্তর লেখো। ৫×৮=৪০
ক) কোরবানির পাঁচটি শিক্ষা ও সুফল সম্পর্কে লেখো।
খ) কোন ওয়াক্তে কত রাকাত ফরজ, ওয়াজিব ও সুন্নত সালাত আছে, এর একটি তালিকা তৈরি করো।
গ) আল্লাহ তাআলার পাঁচটি গুণের নাম বাংলা অর্থসহ লেখো।
ঘ) নবী-রাসূলদের শিক্ষার মূল কথাগুলো কী কী?
ঙ) সালাতের আরকান কয়টি ও কী কী বর্ণনা করো।
চ) পাঁচ ওয়াক্ত সালাতের সময় বর্ণনা করো।
ছ) জামাতের সঙ্গে সালাত আদায় করলে আল্লাহ তাআলা কী কী পুরস্কার দেবেন?
জ) পাঁচটি বাক্যে জান্নাতের বর্ণনা দাও।
ঝ) আকিকা কাকে বলে? সন্তান জন্মের সপ্তম দিনে পিতা-মাতাকে যে চারটি কাজ করতে হয় তা লেখো।
ঞ) ভালো আচরণ ও মন্দ আচরণের একটি তালিকা তৈরি করো।