প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৫৯
(সঠিক প্রশ্নের উত্তর ও শূন্যস্থান: অধ্যায় ৯ থেকে ১৩)
সময়: ৪০ মিনিট, প্রশ্নমান: ৫০
১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো: ১৪০ = ৪০
১) একটি দেশের উন্নয়নের মূলে কী রয়েছে?
ক) সরকার খ) পরিবেশ গ) মানুষ ঘ) ভৌগোলিক পরিবেশ
২) বেগম রোকেয়া যে স্কুলটি প্রতিষ্ঠা করেন, তার নাম কী?
ক) সাখাওয়াত গার্লস স্কুল খ) সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল গ) সাখাওয়াত মেমোরিয়াল স্কুল ঘ) বেগম রোকেয়া স্কুল
৩) কোন তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়?
ক) ৮ জানুয়ারি খ) ৮ ফেব্রুয়ারি গ) ৮ মার্চ ঘ) ৮ এপ্রিল
৪) কোন সাল থেকে নারী দিবস পালন শুরু হয়?
ক) ১৯১০ খ) ১৯৩০ গ) ১৯২০ ঘ) ১৯৪০ সাল
৫) সাধারণত বাড়িতে ঘর গোছানো, ছোট ভাইবোনদের দেখাশোনা করা, মাকে রান্নার কাজে সাহায্য করা—এগুলো কে করে? ক) ছেলেশিশু খ) মেয়েশিশু
গ) ছেলে ও মেয়েশিশু উভয়েই ঘ) বড় যাঁরা
৬) নিচের কোন ক্ষুদ্র জাতিসত্তা ‘আচিকমান্দি’ নামে পরিচিত?
ক) ম্রো খ) গারো গ) ত্রিপুরা ঘ) ওঁরাও
৭) ম্রো সমাজের মানুষ প্রধানত কোন ধর্মাবলম্বী?
ক) খ্রিষ্ট খ) সনাতন গ) সংসারেক ঘ) বৌদ্ধ
৮) বাংলাদেশে ওঁরাওদের কয়টি দল রয়েছে?
ক) তিনটি খ) দুটি গ) একটি ঘ) চারটি
৯) কোনটি ‘বৈসু’ উৎসবের আকর্ষণীয় অনুষ্ঠান?
ক) ‘গরয়া নৃত্য’ খ) ‘কের’ গ) ‘ওরাংগাল’ ঘ) ‘ফাগুয়া’
১০) জাতিসংঘ প্রতিষ্ঠার প্রধান লক্ষ্য কী?
ক) বিশ্ব শান্তি প্রতিষ্ঠা খ) শিশুদের উন্নয়ন
গ) অর্থনৈতিক উন্নয়ন ঘ) ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন
১১) সদস্য দেশগুলোর জীবনযাত্রার মানোন্নয়ন কোন সংস্থার লক্ষ্য? ক) জাতিসংঘ খ) সার্ক গ) ইউনিসেফ ঘ) ইউনেসকো
১২) কোনটি বিশ্বব্যাংকের কাজ?
ক) খাদ্যচাহিদা পূরণ খ) বিশ্বের জনগণের স্বাস্থ্যের উন্নয়ন
গ) মহাসচিব নিয়োগ ঘ) ঋণ ও সাহায্য প্রদান
১৩) জাতিসংঘের প্রশাসনিক কাজ করে কোন শাখা?
ক) সাধারণ পরিষদ খ) অছি পরিদ
গ) জাতিসংঘ সচিবালয় ঘ) নিরাপত্তা পরিষদ
১৪) বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়নকাজ পরিচালনা ও সমন্বয়ের দায়িত্ব কার?
ক) ইউএনডিপি খ) এফএও গ) বিশ্বব্যাংক ঘ) ইউনেসকো
১৫) বাংলাদেশে শতকরা কতভাগ নারী?
ক) ৩৯ ভাগ খ) ৪৩ ভাগ গ) ৪৭ ভাগ ঘ) ৪৯ ভাগ
১৬) বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত কে?
ক) জাহানারা ইমাম খ) চন্দ্রাবতী
গ) বেগম রোকেয়া ঘ) বেগম সুফিয়া কামাল
১৭) নারী জাগরণের হাতিয়ারস্বরূপ কোনটি?
ক) সম্পদ খ) প্রতিভা গ) শিক্ষা ঘ) প্রশিক্ষণ
১৮) কার সহযোগিতায় বেগম রোকেয়ার শিক্ষার আরও প্রসার ঘটে? ক) ছোট ভাই খ) স্বামী গ) শ্বশুর ঘ) শাশুড়ি
১৯) বেগম রোকেয়া কত সালে মৃত্যুবরণ করেন?
ক) ১৯১২ সালে খ) ১৯২২ সালে
গ) ১৯৩২ সালে ঘ) ১৯২০ সালে
২০ একটা সময় বিদ্যালয়ে কাদের সংখ্যা কম ছিল?
ক) মেয়েদের খ) ছেলেদের গ) শিক্ষার্থীদের ঘ) শিক্ষকদের
২১) গারোদের প্রধান উৎসব—
ক) বৈসু খ) নাপ্পী গ) কাজিমপিন্ ঘ) ওয়াংগালা
২২) জাতিসংঘ কোন ধরনের প্রতিষ্ঠান?
ক) আঞ্চলিক খ) সামাজিক
গ) আন্তর্জাতিক ঘ) রাজনৈতিক প্রতিষ্ঠান
২৩) জাতিসংঘ কত সালে গঠিত হয়?
ক) ১৯৪১ সালে খ) ১৯৪২ সালে
গ) ১৯৪৫ সালে ঘ) ১৯৪৭ সালে
২৪) ত্রিপুরাদের মোট কয়টি দফা আছে?
ক) ৩০টি খ) ৩৫টি গ) ৪০টি ঘ) ৩৬টি
২৫) পিতাকে দেবতা মনে করে পূজা করে—
ক) ওঁরাওরা খ) গারোরা গ) চাকমারা ঘ) খাসিয়ারা
২৬) গারো জাতিসত্তাদের দেবতার নাম কী?
ক) নকমান্দি খ) রাবুন গ) সালজং ঘ) গোয়েরা
২৭) লালবাগ দুর্গের দরবার হলটির নাম কী?
ক) কুমুদ কলি খ) দিওয়ান ই আম গ) জলসা ঘর ঘ) রংমহল
২৮) পৃথিবীতে কীভাবে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে?
ক) যুদ্ধের মাধ্যমে খ) ধর্ম প্রচারের মাধ্যমে গ) পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ঘ) পারস্পরিক দ্বন্দ্ব-সংঘাতের মাধ্যমে
২৯) পৃথিবীতে এ পর্যন্ত কতটি বিশ্বযুদ্ধ হয়েছে?
ক) তিনটি খ) চারটি গ) দুটি ঘ) পাঁচটি
৩০) কোন সালে ভারতবর্ষ স্বাধীন হয়?
ক) ১৯৪৫ খ) ১৯৪৭ গ) ১৯৪৯ ঘ) ১৯৫০
৩১) নিচের কোনটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান?
ক) ইউএনডিপি খ) সার্ক গ) জাতিসংঘ ঘ) আসিয়ান
৩২) পৃথিবীতে বাংলাদেশসহ কয়টি দেশ আছে?
ক) ১৭০টি খ) ১৮০টি গ) ১৯৬টি ঘ) ১০০টি
৩৩) জাতিসংঘের সদস্যরাষ্ট্র কয়টি?
ক) ১৯০টি খ) ১৮০টি গ) ১৯৫টি ঘ) ১০০টি
৩৪) জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক) নিউইয়র্ক খ) বেলজিয়াম গ) দিল্লি ঘ) কেনিয়া
৩৫) ইউনিসেফ কাদের জন্য কাজ করে?
ক) সবার জন্য খ) নারীদের জন্য
গ) শিশুদের জন্য ঘ) পুরুষদের জন্য
৩৬) জাতিসংঘের নিজস্ব কোনটি নেই?
ক) পুলিশ খ) বেসামরিক বাহিনী
গ) সামরিক বাহিনী ঘ) সেনাবাহিনী
৩৭) আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস কত তারিখে অনুষ্ঠিত হয়?
ক) ৭ মার্চ খ) ৭ আগস্ট গ) ৭ এপ্রিল ঘ) ৭ জুন
৩৮) উপজাতিরা সাধারণত কোথায় বাস করে?
ক) শহরে খ) পাহাড়ি এলাকায় গ) গ্রামে ঘ) সমতল ভূমিতে
৩৯) বিশ্বের স্বাস্থ্য সংস্থার (২০১২) মতে, বাংলাদেশে প্রতি ঘণ্টায় কতজন নারী নির্যাতনের শিকার হচ্ছেন?
ক) দুজন খ) একজন গ) তিনজন ঘ) চারজন
৪০) ভাগলপুর থেকে বেগম রোকেয়া স্কুলটি কোথায় স্থানান্তর করেন?
ক) পাড়ায় খ) কলকাতায় গ) ঢাকায় ঘ) গ্রামে
২. শূন্যস্থানের প্রযোজ্য শব্দগুলো খাতায় লেখো। ১১০=১০
ক) প্রাথমিক বিদ্যালয়ে শতকরা — ভাগই নারী শিক্ষক। খ) সমাজে শিশু পরিবারের বিভিন্ন — সঙ্গে বেড়ে ওঠে। গ) গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম —।
ঘ) ম্রো সমাজ বাড়িকে — বলে।
ঙ) নববর্ষে ত্রিপুরারা — উন্নয়নে পালন করে।
চ) ইউনিসেফ বিশ্বের — উন্নয়নে কাজ করে।
ছ) বিশ্বের রাষ্ট্রগুলো একে অন্যের — ছাড়া চলতে পারে না। জ) সার্কের লক্ষ্য হলো, সদস্যদেশগুলোর — মান উন্নত করা। ঝ) খাসিদের প্রধান দেবতার নাম —। ঞ) বিশ্বে শান্তিরক্ষার দায়িত্ব — পরিষদের।