প্রা থ মি ক স মা প নী: বি শে ষ হো ম টে স্ট-১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

(সঠিক প্রশ্নের উত্তর ও শূন্যস্থান: অধ্যায় ৯ থেকে ১৪)
সময়: ৪০ মিনিট, প্রশ্নমান: ৫০
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো: ১৪০ = ৪০
১. বায়ুর তাপমাত্রা দিয়ে কী প্রকাশ করা হয়?
ক. কতটা গরম বা ঠান্ডা খ. বায়ু ঘন বা হালকা
গ. রোদ কম বা বেশি ঘ. জলীয়বাষ্প কম বা বেশি
২. বর্ষাকালে কেন বেশি বৃষ্টি হয়?
ক. বায়ুর তাপমাত্রা বেশি বলে খ. বায়ুর চাপ বেশি বলে
গ. বায়ুতে জলীয়বাষ্প বেশি বলে ঘ. বায়ু শুষ্ক বলে
৩. বায়ুর চাপ খুব কমে গেলে কী দেখা যায়?
ক. ঝড় খ. বৃষ্টি গ. তাপপ্রবাহ ঘ. শৈত্যপ্রবাহ
৪. বাংলাদেশে কোনটি প্রতিবছর দেখা দেয়?
ক. বন্যা খ. কালবৈশাখী গ. হারিকেন ঘ. ভূমিকম্প
৫. আবহাওয়া ও জলবায়ুর মূল পার্থক্য কিসে?
ক. সময়ে খ. স্থানে গ. বৈশিষ্ট্য ঘ. নামে
৬. ঘূর্ণিঝড় হওয়ার কারণ কোনটি?
ক. উচ্চ চাপ খ. অতিরিক্ত উচ্চ চাপ
গ. নিম্ন চাপ ঘ. অতিরিক্ত নিম্ন চাপ
৭.নিচের কোনটি আবহাওয়ার নিয়ামক?
ক. মেঘ খ. কুয়াশা গ. রোদ ঘ. জলীয়বাষ্প
৮. আমাদের দেশে শীতকালে বায়ু কী রকম থাকে?
ক. আর্দ্র খ. শুষ্ক গ. জলীয়বাষ্পপূর্ণ ঘ. সমভাবাপন্ন
৯. ঘূর্ণিঝড়ের উত্পত্তিস্থল কোনটি?
ক. ভূকেন্দ্র খ. মহাসাগর গ. নদী ঘ. হ্রদ
১০. বাংলাদেশের দক্ষিণে কোনটি অবস্থিত?
ক. আরব সাগর খ. লোহিত সাগর
গ. বঙ্গোপসাগর ঘ. ভূমধ্যসাগর
১১. নিচের কোনটি জলবায়ু পরিবর্তনের মূল কারণ?
ক. নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি খ. বৈশ্বিক উষ্ণায়ন
গ. অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি ঘ. জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি
১২. আমাদের দেশে সাধারণত কোন দুই মাসে বেশ গরম ও বৃষ্টি হয়?
ক. কার্তিক ও অগ্রহায়ণ খ. মাঘ ও ফাল্গুন
গ. অগ্রহায়ণ ও পৌষ ঘ. শ্রাবণ ও ভাদ্র
১৩. বাংলাদেশে সাধারণত কোন দুই মাসে শীত পড়ে?
ক. অগ্রহায়ণ ও পৌষ খ. পৌষ ও মাঘ
গ. মাঘ ও ফাল্গুন ঘ. ফাল্গুন ও চৈত্র
১৪. কলকারখানা ও যানবাহনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে কোনটি বৃদ্ধি পাচ্ছে?
ক. অক্সিজেন খ. জলীয়বাষ্প
গ. নাইট্রোজেন ঘ. কার্বন ডাই-অক্সাইড
১৫. নিচের কোনটি অনবায়নযোগ্য জ্বালানি?
ক. সৌরশক্তি খ. কয়লা গ. বায়ুপ্রবাহ ঘ. জৈব জ্বালানি
১৬. গ্রিন হাউস গ্যাস কোনটি?
ক. আগুন খ. হিলিয়াম গ. মিথেন ঘ. ওজোন
১৭. পৃথিবীর চারদিকে কোনটি ঘিরে রয়েছে?
ক. বায়ুমণ্ডল খ. বিষাক্ত গ্যাস গ. নিষ্ক্রিয় গ্যাস ঘ. সূর্য
১৮. পৃথিবীকে রাতের বেলায় গরম রাখতে কোন গ্যাসটির অবদান রয়েছে?
ক. মিথেন খ. জেনন গ. অক্সিজেন ঘ. নাইট্রোজেন
১৯. বর্ষাকালের শুরু কখন?
ক. জ্যৈষ্ঠের শুরু থেকে ক. আষাঢ়ের শুরু থেকে
গ. বৈশাখের শুরু থেকে ঘ. শ্রাবণের শুরু থেকে
২০. শীতপ্রধান দেশে কোথায় শাকসবজি চাষ করা হয়?
ক. স্টিলের তৈরি ঘরে খ. কাগজের তৈরি ঘরে গ. কাচের তৈরি ঘরে ঘ. তামার তৈরি ঘরে
২১. কোনটি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ?
ক. তেল খ. পানি গ. জীবাশ্ম জ্বালানি ঘ. গ্যাস
২২. বিজ্ঞানীদের মতে, আগামী ১০০ বছরে ফুরিয়ে যেতে পারে—
ক. প্রাকৃতিক সম্পদ খ. বায়ুসম্পদ
গ. প্রাণীসম্পদ ঘ. জীবাশ্ম সম্পদ
২৪. কোনটি অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ?
ক. তেল খ. কাঠ গ. পানি ঘ. বায়ু
২৫. নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ?
ক. কাচ খ. কোদাল গ. বালু ঘ. কাস্তে
২৬. প্রকৃতিতে সচরাচর পরিলক্ষিত হয়, এমন প্রাকৃতিক সম্পদ কোনটি?
ক. লোহা খ. কয়লা গ. পানি ঘ. চুনাপাথর
২৭. চুনাপাথর কোন ধরনের সম্পদ?
ক. কৃত্রিম সম্পদ খ. প্রাণীসম্পদ
গ. জীবাশ্ম সম্পদ ঘ. প্রাকৃতিক সম্পদ
২৮. সবুজ শক্তি নিচের কোনটি?
ক. তাপ খ. বায়ু গ. আলোক ঘ. পানি
২৯. লোহা তৈরির উপাদান কোনটি?
ক. বালুকণা খ. কাচ গ. খনিজ আকরিক ঘ. চুম্বক
৩০. ভবিষ্যত্ জ্বালানির উত্স কোনটি?
ক. সৌরশক্তি খ. তেল গ. কয়লা ঘ. প্রাকৃতিক গ্যাস
৩১. একটি শিশুর জন্মগ্রহণের পর তার প্রথম মৌলিক চাহিদা হচ্ছে—
ক. মাতৃদুগ্ধ খ. পোশাক গ. চিকিত্সা ঘ. বাসস্থান
৩২. পানিদূষণ রোধের মূল উপায় হচ্ছে—
ক. বর্জ্য শোধনের ব্যবস্থা করা খ. পানিতে বর্জ্য না ফেলা
গ. বর্জ্য আইনের পুরোপুরি বাস্তবায়ন ঘ. বর্জ্য সৃষ্টি না করা
৩৩. জনসংখ্যাকে জনসম্পদের রূপান্তরে প্রয়োজন—
ক. মানসম্মত বিজ্ঞানশিক্ষক খ. মানসম্মত পাঠ্যবই
গ. মৌলিক জ্ঞান ও কলাকৌশল ঘ. বাস্তবভিত্তিক বিজ্ঞানশিক্ষা
৩৪. আত্মকর্মসংস্থান বলতে বোঝায়?
ক. সরকারি চাকরি খ. নিজের উদ্যোগে অর্থ উপার্জন
গ. শিল্প-কারখানায় চাকরি ঘ. বেসরকারি চাকরি
৩৫. ১৯৭৪ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা কত গুণ বেড়েছে?
ক. চার গুণ খ. তিন গুণ গ. দ্বিগুণ ঘ. কোনোটিই নয়
৩৬. বাংলাদেশের জনসংখ্যার তুলনায় চিকিত্সকের সংখ্যা—
ক. জনপ্রতি দুজন খ. সমান গ. অনেক কম ঘ. অনেক বেশি
৩৭. নিচের কোন দেশটিকে ঘনবসতির দেশ বলা হয়?
ক. পর্তুগাল খ. বাংলাদেশ গ. ডেনমার্ক ঘ. ইংল্যান্ড
৩৮. বনভূমি ও গাছপালা কমে গেলে কী হয়?
ক. বৃষ্টি বাড়ে খ. তাপমাত্রা বাড়ে
গ. শীতে ঠান্ডা বাড়ে ঘ. অক্সিজেন বাড়ে
৩৯. পরিবেশের উপাদানগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দুই খ. তিন গ. পাঁচ ঘ. চার
৪০. পরিবেশ দূষণের কারণ কোনটি?
ক. জনসংখ্যা বৃদ্ধি খ. মাটি ক্ষয়
গ. প্রাকৃতিক সার ব্যবহার ঘ. বৃক্ষ নিধন
২। শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দগুলো উত্তরপত্রে লেখো: ১১০ = ১০
ক. বায়ুতে — বেশি থাকলে আমাদের ঘাম হয়।
খ. জলবায়ু হলো কোনো স্থানের দীর্ঘসময়ের — ফল।
গ. কোনো স্থানের তাপমাত্রা কম থাকলে সেখানে বায়ু — থাকে।
ঘ. জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের দেশের দক্ষিণাঞ্চল — যেতে পারে।
ঙ. কার্বন ডাই-অক্সাইড বাড়ার কারণ —।
চ. বাংলাদেশের পল্লি অঞ্চলে বাড়ি-ঘরেও — শক্তি ব্যবহূত হচ্ছে বিদ্যুত্ উত্পাদনে।
ছ. বাংলাদেশের মোট আয়তন মাত্র — বর্গকিলোমিটার।
জ. ১৯৮১ সালে বাংলাদেশে লোকসংখ্যা ছিল প্রায় — কোটি।
ঝ. বাড়তি জনসংখ্যার বাড়তি চাহিদা মেটানোয় —।
ঞ. সম্পদের পরিকল্পিত ব্যবহারের প্রধান তিনটি উপায় হচ্ছে কম ব্যবহার, —, পুনঃউত্পাদন।