প্রা থ মি ক স মা প নী: বি শে ষ হো ম টে স্ট-৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

(সঠিক উত্তর ও শূন্যস্থান: অধ্যায় ১ থেকে ১০)
সময়: ৪০ মিনিট , প্রশ্নমান: ৫০
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। ১৪০=৪০
১. মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতার জন্য প্রদত্ত সর্বোচ্চ রাষ্ট্রীয় বীরত্বসূচক উপাধি কোনটি?
ক) বীর উত্তম খ) বীর বিক্রম গ) বীরশ্রেষ্ঠ ঘ) বীর প্রতীক
২. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ) সৈয়দ নজরুল ইসলাম
গ) তাজউদ্দীন আহমদ ঘ) মওলানা ভাসানী
৩. সিপাহি বিদ্রোহের নেতা কে ছিলেন?
ক) রাজা রামমোহন রায় খ) সিপাহি মঙ্গল পাণ্ডে
গ) ক্ষুদিরাম ঘ) সূর্য সেন
৪. বিদ্যাসাগর কী করেছিলেন?
ক) যুববিদ্রোহ খ) অসহযোগ আন্দোলন
গ) স্বরাজ আন্দোলন ঘ) সমাজ সংস্কার
৫. কে নবজাগরণের সঙ্গে যুক্ত ছিলেন?
ক) ক্ষুদিরাম খ) চিত্তরঞ্জন দাস
গ) তিতুমীর ঘ) রাজা রামমোহন রায়
৬. লালবাগ দুর্গের দরবার হলটির নাম কী?
ক) কুমুদকলি খ) দিওয়ান-ই-আম
গ) জলসা ঘর ঘ) রংমহল
৭. কোথায় বাংলাদেশের লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে?
ক) পাহাড়পুর খ) ময়নামতি
গ) উয়ারী-বটেশ্বর ঘ) সোনারগাঁও
৮. বাংলাদেশের বেশির ভাগ মানুষ কোন পেশার সঙ্গে যুক্ত?
ক) কৃষি খ) চাকরি গ) ব্যবসা ঘ) পোশাকশিল্প
৯. বাংলাদেশের মোট জাতীয় আয়ে শিল্পের অবদান কত ভাগ?
ক) ২০% খ) ২৫% গ) ৩০% ঘ) ৩৫%
১০. কোনটি পরিবেশগত সমস্যা?
ক) জলাবদ্ধতা খ) আর্সেনিক দূষণ
গ) ঘনবসতি ঘ) তাপমাত্রা বৃদ্ধি
১১. বাংলাদেশের চিরচেনা পরিবেশ ও জলবায়ুর পরিবর্তনের কারণ—
ক) ঘূর্ণিঝড় খ) শৈত্যপ্রবাহ গ) জনসংখ্যা ঘ) বন্যা
১২. কোনটি জীবনযাত্রার মান নির্ধারক নয়?
ক) খাদ্য খ) বস্ত্র গ) মর্যাদা ঘ) চিকিৎসা
১৩. কোনটি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার অন্যতম উপায়?
ক) চিত্তবিনোদন খ) প্রশিক্ষণ গ) চিকিৎসা ঘ) গবেষণা
১৪. শুষ্কতা ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে কী হয়?
ক) বন্যা খ) খরা গ) নদীভাঙন ঘ) ভূমিকম্প
১৫. কোনটি মানবাধিকার লঙ্ঘন?
ক) নিরাপত্তা প্রদান খ) ধর্ম পালনের সুযোগ
গ) সবার সমান অধিকার ঘ) শিক্ষার সুযোগ না দেওয়া
১৬. মানবাধিকার বাস্তবায়নের দায়িত্ব কার?
ক) পরিবার ও রাষ্ট্র খ) পরিবার ও সমাজ
গ) রাষ্ট্র ও সমাজ ঘ) পরিবার, সমাজ ও রাষ্ট্র
১৭. কোনটি সমাজের প্রতি আমাদের দায়িত্বের অবহেলা?
ক) নিয়ম মানা খ) সম্পদ সংরক্ষণ
গ) সহযোগিতা করা ঘ) অন্যের ক্ষতি করা
১৮. দেশের উন্নয়নে কী ধরনের নাগরিক প্রয়োজন?
ক) শিক্ষিত খ) নিরক্ষর
গ) ব্যবসায়ী ঘ) রাজনৈতিক নেতা
১৯. বিশেষ প্রয়োজনে বাবা-মা বাইরে গিয়েছেন। ঘরে তুমি একা। এ সময় একজন অপরিচিত লোক ঘরের দরজা ধাক্কা দেয়। এ ক্ষেত্রে তোমার করণীয় কী?
ক) দরজা তাড়াতাড়ি খুলে দেব খ) দরজা খুলব না
গ) ঘরের ভেতর বসতে দেব ঘ) অপেক্ষা করতে বলব
২০. রাস্তায় চলার সময় আমাদের কী করা উচিত নয়?
ক) জেব্রা ক্রসিং ব্যবহার খ) ওভারব্রিজ ব্যবহার
গ) ফুটপাত ব্যবহার ঘ) রাস্তার মাঝ দিয়ে হাঁটা
২১. গণতন্ত্রের অর্থ কী?
ক) পরিবারের শাসন খ) ব্যক্তির শাসন
গ) রাজনৈতিক দলের শাসন ঘ) জনগণের শাসন
২২. খালার বাড়ি যাওয়ার জন্য তুমি যানবাহনের অপেক্ষায় টার্মিনালে বসে আছ। অপরিচিত একজন লোক এসে তোমাকে আচার খেতে দিল। এ ক্ষেত্রে তোমার কী করা উচিত নয়?
ক) নেওয়া খ) খাওয়া
গ) না খাওয়া ঘ) অন্যকে দিয়ে দেওয়া
২৩. জেড ব্রিগেড ফোর্সের অধিনায়ক কে ছিলেন?
ক) মেজর কে এম শফিউল্লাহ খ) মেজর জিয়াউর রহমান
গ) মেজর খালেদ মোশাররফ ঘ) কর্নেল ওসমানী
২৪. কোনটি শহীদ বুদ্ধিজীবী দিবস?
ক) ৭ মার্চ খ) ২৬ মার্চ
গ) ১৭ এপ্রিল ঘ) ১৪ ডিসেম্বর
২৫. প্রীতিলতা অভিযান করেছিলেন—
ক) পর্তুগিজদের বিরুদ্ধে খ) পাকিস্তানিদের বিরুদ্ধে
গ) ইংরেজদের বিরুদ্ধে ঘ) ফরাসিদের বিরুদ্ধে
২৬. কোন সালে ভারতবর্ষ স্বাধীন হয়?
ক) ১৯৪৫ খ) ১৯৪৭ গ) ১৯৪৯ ঘ) ১৯৫০
২৭. উয়ারী-বটেশ্বরের কয়েক কিলোমিটার বিস্তৃত এলাকায় কী পাওয়া গেছে?
ক) ছাপাঙ্কিত মুদ্রা খ) পোড়ামাটির ফলক
গ) ইস্পাতের ঢাল ঘ) পিতলের থালা-বাসন
২৮. বাংলাদেশের প্রধান খাদ্য জাতীয় ফসল কোনটি?
ক) ধান খ) গম গ) ভুট্টা ঘ) আলু
২৯. কোনটি রপ্তানি করে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে?
ক) চা খ) তামাক গ) চিনি ঘ) পোশাক
৩০. প্রতিবছর কত হেক্টর জমি নদী ভাঙনের শিকার হয়?
ক) ৭০০০ খ) ৮০০০ গ) ৯০০০ ঘ) ১০০০০
৩১. কোনটি মানবাধিকারের উদাহরণ?
কঢ় নির্যাতন করা খ) আটক রাখা
গ) শিশু পাচার ঘ) মত প্রকাশের স্বাধীনতা
৩২. দেশের সুশাসন প্রতিষ্ঠায় কী ধরনের লোককে ভোট দেওয়া উচিত?
ক) ক সৎ ও যোগ্য ব্যক্তি খ) ধনী ও নামকরা
গ) নিজ দলের লোক ঘ) প্রভাবশালী ব্যক্তি
৩৩. আমাদের কোথায় গণতান্ত্রিক রীতিনীতি চর্চা করা উচিত?
ক) বাড়ি খ) বিদ্যালয় গ) শ্রেণীকক্ষ ঘ) সব ক্ষেত্রে
৩৪. গণতান্ত্রিক মনোভাব একটি—
ক) ব্যক্তিগত গুণ খ) সামাজিক গুণ
গ) ব্যক্তিগত ও সামাজিক গুণ ঘ) রাষ্ট্রীয় ও সামাজিক গুণ
৩৫. ‘অটিজম’ কী?
ক) চোখের সমস্যা খ) কথায় জড়তা
গ) দাঁতের সমস্যা ঘ) বিকাশগত সমস্যা
৩৬. নাগরিকের অন্যতম প্রধান কর্তব্য কী?
ক) আইন মানা খ) আনুগত্য
গ) কর প্রদান ঘ) ধর্মীয় সহিষ্ণুতা
৩৭. কিসের অভাবে খরা হয়?
ক) বাতাস খ) পানি গ) গবাদিপশু ঘ) ফসল
৩৮. কত সালের মধ্যে বাংলাদেশের প্রায় ২০ শতাংশ এলাকা সমুদ্রগর্ভে তলিয়ে যেতে পারে?
ক) ২০২০ খ) ২০৩০ গ) ২০৪০ ঘ) ২০৫০।
৩৯. জাতিসংঘ কোন সালে ‘মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র’ অনুমোদন করেছে?
ক) ১৯৪০ খ) ১৯৪৫ গ) ১৯৪৮ ঘ) ১৯৫০
৪০. আমাদের দেশে কত বছর বয়সে নাগরিক ভোট দিতে পারে?
ক) ১৮ খ) ২০ গ) ২২ ঘ) ২৪
২। শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দগুলো উত্তরপত্রে লেখো:
১১০=১০
ক) মুক্তিযুদ্ধের সময় প্রায়—লক্ষ মানুষ নিহত হয়।
খ) প্রায়—বছর ধরে ইংরেজরা এ দেশে রাজত্ব করে।
গ) লালবাগ দুর্গের চারদিকে—তৈরি উঁচু প্রাচীর রয়েছে।
ঘ) পৃথিবীর অনেক দেশে—প্রধান খাদ্য।
ঙ) জনসম্পদ হচ্ছে কোনো দেশের—।
চ) মাটির লবণাক্ততা বেড়ে কৃষি জমির—করেছে।
ছ) সব মানুষের নিজ নিজ—পালনের অধিকার আছে।
জ) আমরা সমাজের অসুবিধাগ্রস্ত মানুষের প্রতি—দেখাব।
ঝ) অনেক সময় স্বাভাবিক শব্দ শুনেই—হয়।
ঞ) গণতন্ত্র আমাদের—পরিচালনার মূলনীতি।