প্রা থ মি ক স মা প নী: বি শে ষ হো ম টে স্ট-৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

(সঠিক উত্তর ও শূন্যস্থান: অধ্যায় ১ থেকে ১০)
সময়: ৪০ মিনিট , প্রশ্নমান: ৫০

[দ্রষ্টব্য: ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]

১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো: ১৪০=৪০
১. শক্তির প্রধান উৎস কী?
ক. ভিটামিন খ. ক্লোরোফিল গ. সূর্য ঘ. মিনারেল
২. খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
ক. ঘাস ফড়িংতৃণজাতীয় উদ্ভিদসাপব্যাঙ
খ. ব্যাঙঘাস ফড়িংতৃণজাতীয় উদ্ভিদসাপ
গ. সাপঘাস ফড়িংতৃণজাতীয় উদ্ভিদব্যাঙ
ঘ. তৃণজাতীয় উদ্ভিদঘাস ফড়িংব্যাঙসাপ
৩. কোন রোগীর কাছে গেলেও ওই রোগ হওয়ার সম্ভাবনা থাকে না?
ক. চর্মরোগী খ. হাম গ. যক্ষ্মা ঘ. আর্সেনিকোসিস
৪. পানি সম্পূর্ণ নিরাপদ ও জীবাণুমুক্ত করতে হলে কোন উপায় সবচেয়ে বেশি নির্ভরযোগ্য?
ক. থিতানো ও ছাঁকন খ. ছাঁকন ও ফিল্টার
গ. ফুটানো ও ছাঁকন ঘ. ফিল্টার ও থিতানো
৫. কোমল পানীয়ের বোতলের ছিপি খুললে বুদ্বুদ বের হয়। এই বুদ্বুদ কী ধরনের গ্যাস?
ক. হেলোজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. হাইড্রোজেন ঘ. কার্বন মনো-অক্সাইড
৬. আলো কোন পদ্ধতিতে সঞ্চারিত হয়?
ক. পরিচলন খ. পরিবহন গ. শুধু বিকিরণ
ঘ. পরিবহন ও বিকিরণ
৭. প্রয়োজনের অতিরিক্ত খাদ্য উৎপাদন করলে কী সুবিধা হয়?
ক. বেশি বেশি খাওয়া যায় খ. বেশিদিন সংরক্ষণ করা যায়
গ. অতিরিক্ত ভিটামিন পাওয়া যায়
ঘ. অতিরিক্ত খাদ্য বিদেশে রপ্তানি করা যায়।
৮. বয়ঃসন্ধিকালে পরিবর্তনের সময় ছেলেমেয়েদের মধ্যে কোনটি ঘটে?
ক. সবার সঙ্গে বন্ধুভাবাপন্ন হয়
খ. লেখাপড়ায় অধিক মনোযোগী হয়
গ. প্রতিদিন স্কুলে যেতে পছন্দ করে
ঘ. শারীরিক, মানসিক ও আচরণের পরিবর্তন হয়।
৯. কোনটি ভাইরাসজনিত রোগ?
ক.অবসাদগ্রস্ততা খ. সোয়াইন ফ্লু গ. গলা ব্যথা ঘ. ডেঙ্গু
১০. একনাগাড়ে দুই ঘণ্টার বেশি টেলিভিশন ও কম্পিউটার ব্যবহার করা—
ক.সৃজনশীলতা বাড়ে খ. ভালো ব্যায়াম হয়
গ. স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঘ. স্বাস্থ্যের জন্য ভালো।
১১. কত সাল পর্যন্ত কৃষি প্রযুক্তির অগ্রগতি খুব ধীর গতি ছিল?
ক. ১৮০০ সাল খ. ১৭০০ সাল গ. ১৯০০ সাল ঘ. ১৬০০ সাল
১২. বহুতল দালান কোন ধরনের প্রযুক্তি?
ক. তথ্যপ্রযুক্তি খ. যোগাযোগপ্রযুক্তি
গ. গৃহপ্রযুক্তি ঘ. মৃৎপ্রযুক্তি
১৩. ‘পেনড্রাইভ’ কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত?
ক. সিপিইউ খ. সংরক্ষণ গ. মনিটর ঘ. মাউস
১৪. স্কুলের সামনে ফেরিওয়ালা মাইকে উচ্চ স্বরে গান বাজাচ্ছে। এ ক্ষেত্রে পরিবেশের কী ধরনের দূষণ হচ্ছে?
ক. বায়ু খ. মাটি গ. পানি ঘ. শব্দ
১৫. সবুজ পাতার ক্লোরোফিল কোন কাজে সহায়তা করে?
ক. খাদ্য তৈরিতে খ. বংশ বৃদ্ধিতে
গ. শ্বাসকার্যে ঘ. পরাগায়ণে
১৬. বায়ু দূষিত হয় কোন কারণে?
ক. কীটনাশকের ব্যবহার খ. ইটের ভাটায় ইট পোড়ানো
গ. বৃষ্টির পানি জমে যাওয়া ঘ. রাসায়নিক সার ব্যবহার
১৭. প্রাকৃতিক কারণে পানির কোন দূষণটি হয়ে থাকে?
ক. আর্সেনিক দ্বারা দূষণ খ. কীটনাশক দ্বারা দূষণ
গ. কলকারখানার বর্জ্য দ্বারা দূষণ ঘ. জীবাণু দ্বারা দূষণ
১৮. কোনটির জন্য প্রাণী উদ্ভিদের ওপর নির্ভরশীল?
ক. আলো খ. পানি গ. বীজ ঘ. খাদ্য
১৯. বায়ু, পানি ও মাটি দূষিত হওয়ার প্রধান কারণ কোনটি?
ক. জলাশয়ের ওপর কাঁচা পায়খানা তৈরি
খ. কলকারখানার বর্জ্য গ. যানবাহনের ব্যবহার
ঘ. জনসংখ্যার বাড়তি চাহিদা মেটানো
২০. যে নলকূপের পানিতে আর্সেনিক থাকে তাকে কোন রং দিয়ে চিহ্নিত করা হয়?
ক. নীল খ. লাল গ. সবুজ ঘ. আকাশি
২১. চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়?
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. নাইট্রোজেন ঘ. জলীয়বাষ্প
২২. কোন গ্যাসটি বিষাক্ত?
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. নাইট্রোজেন ঘ. কার্বন মনো-অক্সাইড
২৩. জ্বালানি পোড়ালে বায়ুতে কোনটি বাড়ে?
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. নাইট্রোজেন ঘ. নিয়ন
২৪. ঠেলাগাড়িতে কোন ধরনের শক্তি কাজ করে?
ক. আলোকশক্তি খ. বিদ্যুৎশক্তি গ. পেশিশক্তি ঘ. তাপশক্তি
২৫. কোন রাসায়নিক পদার্থ খাদ্যে ভেজাল হিসেবে মেশানো হয়?
ক. আয়োডিন খ. ফরমালিন
গ. ক্যালসিয়াম ঘ. কার্বো হাইড্রেট
২৬. বয়স, উচ্চতা ও দেহের ওজন ছাড়া আর কী কারণে খাদ্যের মাধ্যমে বেশি তাপশক্তি সরবরাহ করা হয়?
ক. পড়ালেখা খ. ঘুমানো
গ. কায়িক শ্রম ঘ. অফিসে চাকরি করা
২৭. কোনটি জাঙ্ক ফুড?
ক. আলুর ভর্তা খ. রুটি গ. পটেটো চিপস ঘ. পরোটা
২৮. হাম, বসন্ত ইত্যাদি রোগ কিসের মাধ্যমে ছড়ায়?
ক. বায়ু খ. পানি গ. খাদ্য ঘ. মশা
২৯. চাঁদ কী?
ক. একটি নক্ষত্র খ. একটি উপগ্রহ
গ. একটি গ্রহ ঘ. একটি গ্রহাণু
৩০. কোনটি সৌরজগতের বস্তু নয়?
ক. পৃথিবী খ. ধূমকেতু গ. গ্যালাক্সি ঘ. চাঁদ
৩১. প্রযুক্তির উদ্ভাবনে কোনটি প্রয়োজন?
ক. আর্থিক সামর্থ্য খ. দৈহিক সামর্থ্য
গ. বিজ্ঞানের জ্ঞান ঘ. বংশগত পরিচয়
৩২. কোনটি প্রযুক্তি দ্বারা প্রভাবিত হয়?
ক. শিক্ষা খ. যাতায়াত গ. কৃষি ঘ. দিন ও রাত্রির দৈর্ঘ্য
৩৩. তথ্যপ্রযুক্তি আমাদের কী লাঘব করেছে?
ক. বুদ্ধিগত কাজ খ. কায়িক শ্রম গ. যাতায়াত ঘ. কৃষি শ্রম
৩৪. সবচেয়ে আধুনিক প্রযুক্তি কোনটি?
ক. কৃষিপ্রযুক্তি খ. যাতায়াতপ্রযুক্তি
গ. তথ্যপ্রযুক্তি ঘ. গৃহনির্মাণপ্রযুক্তি
৩৫. কোনটি ছাড়া আগুন জ্বলে না?
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. অগ্নিনির্বাপণ যন্ত্র ঘ. জলীয়বাষ্প
৩৬. উঁচু পর্বতের চূড়ায় পানি কী রূপে থাকে?
ক. পানি খ. জলীয়বাষ্প গ. শিশির ঘ. বরফ
৩৭. পরিবেশ কত ভাবে দূষিত হতে পারে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৩৮. উদ্ভিদ কিসের সাহায্যে পুষ্টি উপাদান শোষণ করে?
ক. মাটি খ. পানি গ. বায়ু ঘ. আলো
৩৯. গাড়ির চাকার টায়ারে বায়ু ভর্তি করা হয় কেন?
ক. সুন্দর দেখায় খ. গাড়ি তাড়াতাড়ি চলে
গ. গতি নিয়ন্ত্রণ সহজ হয় ঘ. টায়ার যাতে ফুটো না হয়
৪০. কোনটি সোয়াইন ফ্লুর লক্ষণ?
ক. নাক দিয়ে পানি পড়বে খ. ক্ষুধা বৃদ্ধি পাবে
গ. শরীরে ঘাম হবে ঘ. চুলকানি হবে
২। শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দগুলো উত্তরপত্রে লেখো।
১১০=১০
ক. প্রাণী নিজের—নিজে তৈরি করতে পারে না।
খ. সব উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য—প্রয়োজন।
গ. পানি থেকে জীবাণু মেরে ফেলতে চাইলে পানিকে—হবে।
ঘ. আমাদের বেঁচে থাকার জন্য—অবশ্য প্রয়োজনীয়।
ঙ. রান্নাঘরে বিষাক্ত—উৎপন্ন হয়।
চ. অক্সিজেন আমাদের গ্রহণ করা খাদ্য ভেঙে—উৎপাদন করে।
ছ. পদার্থ—দিয়ে গঠিত।
জ. বিদ্যুৎ চমকানোর পেছনে—শক্তি কাজ করে।
ঝ. তীব্র ঠান্ডায় খাদ্যে—জন্মায় না।
ঞ. বিংশ শতাব্দীর মাঝামাঝি আমরা পেয়েছি—।