প্রা থ মি ক স মা প নী র ম ডে ল টে স্ট-১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট, পূর্ণমান: ১০০

[ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
{১, ২, ৩ এবং ১৩ নম্বর প্রশ্নসহ ১০টি প্রশ্নের উত্তর দাও।}
১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো: ১  ১০ = ১০
(i) দুইটি সংখ্যার গুণফল ও একটি সংখ্যা দেওয়া থাকলে অপর সংখ্যাটি নির্ণয়ের জন্য কোন সূত্রটি প্রযোজ্য?
ক. অপর সংখ্যা = দুইটি সংখ্যার গুণফল — একটি সংখ্যা
খ. অপর সংখ্যা = দুইটি সংখ্যার গুণফল + একটি সংখ্যা
গ. অপর সংখ্যা = দুইটি সংখ্যার গুণফল একটি সংখ্যা
ঘ. অপর সংখ্যা = দুইটি সংখ্যার গুণফল  একটি সংখ্যা
(ii) নয় হাজার নয়শত নিরানব্বইকে দশ হাজার করতে হলে কী করতে হবে?
ক. ১০ যোগ করতে হবে খ. ১০০ দিয়ে গুণ করতে হবে
গ. ১ যোগ করতে হবে ঘ. ১ বিয়োগ করতে হবে
(iii) নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক নির্ণয়ের কোন সূত্রটি ব্যবহার করবে?
ক. ভাজক = ভাজ্য  ভাগফল খ. ভাজক = ভাজ্য  ভাগফল
গ. ভাজক = (ভাজ্য—ভাগশেষ)ভাগফল ঘ. ভাজক = ভাজ্য—ভাগফল
(iv) ১ ডজন কলার দাম ৩০ টাকা হলে ৩ ডজন কলার দাম কত হবে?
ক. ১০ টাকা খ. আট টাকা গ. ৯০ টাকা ঘ. ৩৬ টাকা
(v) কোন রাশিটি ৫০ — (১৬ + ১২)-এর সমান?
ক. (২  ২৫) + ২৮ খ. ৫ (৫০ ৫)  ২ — (২  ৭)
গ. ৫০ + ১২ — ১৬ ঘ. ৫  (৫০ ৫) — (৭  ৬) + ১৪
(vi) ২৪৬৫-কে ১০০ দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে?
ক. ২৪ খ. ৫ গ. ৬৫ ঘ. ৪৬
(vii) কোনটি ২৪-এর একটি গুণনীয়ক? ক. ৮ খ. ৪৮ গ. ৪২ ঘ. ৭২
(viii) কোনটি সম্পর্ক প্রতীক? ক. ৯ খ. + গ. = ঘ. ( )
(ix) ১২ ও ১৫-এর ল.সা.গু. কত? ক. ৬ খ. ৩ গ. ৬০ ঘ. ১৮০
(x) যে সামন্তরিকের দুইটি সন্নিহিত বাহু সমান তাকে কী বলে?
ক. চতুর্ভুক্ত খ. রম্বস গ. আয়ত ঘ. বর্গ
২. সংক্ষেপে উত্তর দাও: ১  ১০ = ১০
ক. সহজ পদ্ধতিতে গুণ করো: ৩০১০  ৮৯৩।
খ. নিঃশেষে বিভাজ্য না হলে, সেক্ষেত্রে ভাগফল নির্ণয়ের সূত্রটি লেখো।
গ. ৯, ৪, ০, ২, ৬ অঙ্কটি একবার করে নিয়ে গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো।
ঘ. ১০, ১১, ১২, ১৩ ও ১৪-এর গড় কত?
ঙ. একজন ক্রিকেট খেলোয়াড়ের আটটি ওয়ানডে ম্যাচের সিরিজে সংগৃহীত মোট রান ১৬৮। গড় রান কীভাবে নির্ণয় করবে?
চ. বিয়োজন ৯৮৫২১৪ এবং বিয়োজ্য ৯৭৪৬৫ হলে বিয়োগফল কত?
ছ. একাধিক সংখ্যার কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গ.সা.গু কত হয়?
জ. প্রক্রিয়া প্রতীকগুলো লেখো। ঝ. গাণিতিক উক্তি বলতে কী বোঝ?
ঞ. পাঁচ দিয়ে পঁচাত্তরকে ভাগ করে ভাগফলকে দুই দিয়ে গুণ করা হলে অভীষ্ট সংখ্যা রাশিটির মান কত হবে?
৩. ৩৮ হালি কলার দাম ১২১৬ টাকা
ক. ১টি কলার দাম কত? ২
খ. ৪টি কলার দাম কত? ২
গ. ১ ডজন কলার দাম কত? ২
ঘ. ১ হালি কলার দাম কত? ২
ঙ. ৪ হালি কলার দাম কত? ২
৪. একটি ছাত্রীবাসে ১৬ জন ছাত্রীর ২৫ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্রী আসায় ২০ দিনে খাদ্য শেষ হয়ে গেল। নতুন ছাত্রীর সংখ্যা কত? ১০
৫. দুইটি সংখ্যার গুণফল ৬২৭২, একটি সংখ্যার ৪ গুণ ২৫৬ হলে অপর সংখ্যাটি কত? ১০
৬. ২০০ জন লোক যে খাদ্য ২০ দিনে খেতে পারে, কতজন লোক সে খাদ্য ৪০ দিনে খেতে পারবে? ১০
৭. একটি ঝুড়িতে ৩৫৫টি আম আছে। ২৫৫৬০টি আমের জন্য এরূপ কয়টি ঝুড়ি লাগবে? ১০
৮. পাঁচটি ম্যাচের একটি টেস্ট সিরিজের ক্রিকেট খেলায় সফরকারী দলের ছয়জন ব্যাটসম্যানের রানের গড় ৭৬, চারজন বোলারের রানের গড় ২৯। ওই সিরিজে ওই খেলোয়াড়েরা গড়ে কত রান করেছিলেন? ১০
৯. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১৩৮, ২১৫, ৪৫৭-কে ভাগ করলে যথাক্রমে ৩, ৫, ৭ অবশিষ্ট থাকে? ১০
১০. কতগুলো চারাগাছ প্রতি সারিতে ৩, ৫, ৬, ৮, ১০ ও ১৫টি করে লাগালে প্রতিবারে দুইটি চারা বাকি থাকে। চারাগাছের ন্যূনতম সংখ্যা কত? ১০
১১. একটি খুঁটির ১/৬ অংশ কাদায়, ১/২ অংশ পানিতে এবং বাকি অংশ পাানির ওপরে আছে। পানির ওপরের অংশের দৈর্ঘ্য ২ মিটার হলে, পানিতে যতটুকু খুঁটি আছে, তার দৈর্ঘ্য কত?
১২. এক ঝুড়ি ডিমের দাম ১৬০ টাকা। মলি .৮ ঝুড়ি এবং রুমি .৫ ঝুড়ি ডিম কিনল। কে কয়টা ডিম কিনল এবং কত টাকা দাম দিল?
১৩. ক. একটি বর্গ আঁকো, যার প্রতি বাহুর দৈর্ঘ্য ৪ সে.মি.। বর্গটির কর্ণের দৈর্ঘ্য মাপো এবং তা খাতায় লেখো। ৪
খ. চিত্রসহ সংজ্ঞা লিখ: চতুর্ভুজ, সামন্তরিক, রম্বস ২  ৩ = ৬