প্রাইম ব্যাংকে সারি ব্যবস্থাপনা পদ্ধতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজনেস অটোমেশন লিমিটেডের তৈরি সারি ব্যবস্থাপনা পদ্ধতি ব্যবহার করছে প্রাইম ব্যাংক লিমিটেড। ইতিমধ্যে ব্যাংকের ১৬টি শাখায় এ পদ্ধতি চালু হয়েছে। এ পদ্ধতিতে গ্রাহকেরা কিয়স্ক টাচস্ক্রিনের মাধ্যমে প্রয়োজনীয় সেবা নির্বাচন করে টোকেন সংগ্রহ করেন। পরবর্তীকালে স্বয়ংক্রিয়ভাবে টোকেন নম্বর ও সেবা প্রদানের কাউন্টারে নম্বর ঘোষণা করা হয়। এরপর গ্রাহকেরা নির্দেশিত কাউন্টারে গিয়ে প্রয়োজনীয় সেবা গ্রহণ করেন। এ পদ্ধতিতে সেবা গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় না। গ্রাহকদের অবস্থান, পরিসংখ্যান অনুসারে কর্তৃপক্ষ পুনর্বিন্যাস করতে পারে। বিস্তারিত জানা যাবে www.batworld.com ঠিকানায়। —বিজ্ঞপ্তি