প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের অনেক ক্ষতি হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক প্রশ্নোত্তর  অংশ-২১

প্রিয় সমাপনী পরীক্ষার্থী, আজ দেওয়া হলো ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নম্বর প্রশ্নটি অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায় লেখ’-এর ওপর প্রশ্নোত্তর।

অধ্যায়-৩
৪২. মানবাধিকার কাকে বলা হয়?
ক. চাহিদাকে খ. অভাবকে
গ. আকাঙ্ক্ষাকে ঘ. মানুষের অধিকারকে
উত্তর: ঘ. মানুষের অধিকারকে।
৪৩. ইসলামের দৃষ্টিতে পৃথিবীর সব মানুষ কী?
ক. এক ও অভিন্ন খ. আলাদা গ. স্বয়ংসম্পূর্ণ ঘ. স্বতন্ত্র
উত্তর: ক. এক ও অভিন্ন।
৪৪. কোনটি সকল মানুষের ন্যায্য অধিকার দান করেছে?
ক. রাজনীতি খ. ইসলাম গ. প্রযুক্তি ঘ. সমাজতন্ত্র
উত্তর: খ. ইসলাম।
৪৫. ইসলাম-পূর্ব যুগে কী হতো?
ক. মানুষ আকাশে উড়ত খ. মানুষ জাদুবিদ্যায় পারদর্শী ছিল
গ. মানুষ বেচাকেনা হতো ঘ. মানুষ বাস চালাতো
উত্তর: গ. মানুষ বেচাকেনা হতো।
৪৬. মানবজাতি কার বংশধর?
ক. মহানবী (সা.)-এর খ. হজরত ইব্রাহিম (আ.)-এর
গ. হজরত আলী (রা.)-এর ঘ. হজরত আদম (আ.)-এর
উত্তর: ঘ. হজরত আদম (আ.)-এর।
৪৭. মানুষ, পশুপাখি, মাটি, বায়ু, পাহাড় ইত্যাদিকে বলা হয়—
ক. সামাজিক পরিবেশ খ. প্রাকৃতিক পরিবেশ
গ. ভৌগোলিক পরিবেশ ঘ. অর্থনৈতিক পরিবেশ
উত্তর: খ. প্রাকৃতিক পরিবেশ।
৪৮. ঘরবাড়ি, মসজিদ, মন্দির, বিদ্যালয়, হাসপাতাল ইত্যাদি কোন পরিবেশের অন্তর্ভুক্ত?
ক. প্রাকৃতিক পরিবেশের খ. ভৌগোলিক পরিবেশের
গ. সামাজিক পরিবেশের ঘ. অর্থনৈতিক পরিবেশের
উত্তর: গ. সামাজিক পরিবেশের।
৪৯. পরিবেশ সংরক্ষণ করা একান্ত প্রয়োজন কেন?
ক. কারণ পরিবেশ আমাদের ভারসাম্য রক্ষা করে
খ. কারণ পরিবেশ প্রাকৃতিক দান বলে
গ. কারণ পরিবেশ আমাদের প্রাকৃতিক সৌন্দর্য বাড়ায়
ঘ. কারণ পরিবেশ বিলুপ্ত হয়ে যাচ্ছে
উত্তর: ক. কারণ পরিবেশ আমাদের ভারসাম্য রক্ষা করে।
৫০. প্রাকৃতিক দুর্যোগের কারণে কী হয়?
ক. দেশের অনেক ক্ষতি হয় খ. দেশের অনেক লাভ হয়
গ. জমির উর্বরতাশক্তি বেড়ে যায়
ঘ. ফসলের উৎপাদন বেড়ে যায়
উত্তর: ক. দেশের অনেক ক্ষতি হয়।
৫১. কিসের ফলে অনেক ঘরবাড়ি নষ্ট হয়?
ক. রোদ, পানি, বৃষ্টি
খ. বালা-মুসিবত, পোকামাকড়, জলোচ্ছ্বাস
গ. বন্যা, খরা, ভূমিকম্প ঘ. ঝড়, বৃষ্টি, রোগবালাই
উত্তর: গ. বন্যা, খরা, ভূমিকম্প।

শিক্ষক, বিএমটিটিআই, গাজীপুর

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল