প্রাগৈতিহাতিক হাঙর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাঙর
হাঙর

মাত্র ১২ ইঞ্চি লম্বা হাঙর প্রজাতি ‘মিনি শার্ক’। প্রচলিত ধারণা অনুযায়ী, এরা ২৫ কোটি বছর আগে বিলুপ্ত হয়েছিল। কিন্তু গবেষকেরা এবার বলছেন, আরও ১২ কোটি বছরের বেশি সময় টিকে ছিল প্রাগৈতিহাসিক হাঙরের প্রজাতিগুলো। ফ্রান্সের মঁপলিয়ে শহর থেকে পাওয়া ছোট হাঙরের ছয়টি দাঁতের জীবাশ্ম (ফসিল) গবেষণায় ১৩ কোটি ১৫ লাখ বছর আগে হাঙরগুলোর অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হন। নেচার কমিউনিকেশনস সাময়িকী জানায়, ২৫ কোটি বছর আগে পৃথিবীতে একটি মাত্র মহাদেশ ছিল। তখন বড় ধরনের প্রাকৃতিক পরিবর্তন বা বিপর্যয়ের কারণে পৃথিবীর ৯৫ শতাংশ জলজ ও ৭০ শতাংশ স্থলজ প্রাণী প্রজাতি বিলুপ্ত (গ্রেট ডাইং) হয়। ছোট হাঙরগুলো সম্ভবত গভীর সমুদ্রে গিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষা করেছিল। এএফপি।