শূন্যস্থান পূরণ

প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের ৭ নম্বর অধ্যায় থেকে কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হলো।
অধ্যায়-৭
১। আমাদের চারপাশে বিভিন্ন— ছড়িয়ে আছে।
উত্তর: রোগজীবাণু।
২। রোগজীবাণু—চোখে দেখা যায় না।
উত্তর: খালি।
৩। কিছু রোগজীবাণু—মাধ্যমে ছড়ায়।
উত্তর: পানির।
৪। আমাদের জীবনে — অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উত্তর: পানি।
৫। পানি যদি — না হয় তবে এর মাধ্যমে কিছু রোগ ছড়ায়।
উত্তর: নিরাপদ।
৬। বায়ুবাহিত রোগ —।
উত্তর: বসন্ত।
৭। যক্ষ্মা প্রতিরোধের জন্য শিশুকে — টিকা দিতে হয়।
উত্তর: বিসিজি।
৮। সোয়াইন ফ্লু একটি — রোগ।
উত্তর: সংক্রামক।
৯। — মশার কামড়ে গোদ রোগ হয়।
উত্তর: কিউলেক্স।
১০। এনোফিলিস জাতীয় — কামড়ে ম্যালেরিয়া হয়।
উত্তর: স্ত্রী মশার।
১১। সংক্রামক রোগ থেকে রক্ষা পেতে হলে — থাকতে হবে।
উত্তর: পরিষ্কার-পরিচ্ছন্ন।
১২। হাঁচি-কাশি হলে মুখ — দিয়ে ঢাকতে হবে।
উত্তর: রুমাল।
১৩। এইচওয়ান এনওয়ান একধরনের —।
উত্তর: ভাইরাস।
১৪। সোয়াইন ফ্লু হলে জ্বর — ফারেনহাইটের ওপরে হয়।
উত্তর: ১০৪ ডিগ্রি।
১৫। সোয়াইন ফ্লু হলে প্রচুর — পান করতে হবে।
উত্তর: পানি।
১৬। ডেঙ্গুজ্বর হয় — মশার কারণে।
উত্তর: এডিস।
১৭। — এডিস মশা বংশ বৃদ্ধি করে থাকে।
উত্তর: পানিতে।
১৮। শিশুরা—রোগে আক্রান্ত হয় বেশি।
উত্তর: বাতজ্বর।
১৯। বাতজ্বরের কারণে—ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।
উত্তর: হূৎপিণ্ডের।
২০। শিশু জন্মের পর থেকে — বয়স পর্যন্ত তার শৈশবকাল।
উত্তর: পাঁচ বছর।
২১। ছয় বছর বয়সের পরে মেয়েশিশুকে বলা হয় —।
উত্তর: বালিকা।
২২। ছয় বছর বয়সের পরে ছেলেশিশুকে বলা হয় —।
উত্তর: বালক।
২৩। শারীরিক, মানসিক ও আচরণের পরিবর্তন দেখা যায় —।
উত্তর: বয়ঃসন্ধিকালে।
২৪। সকল উৎসের পানি — নয়।
উত্তর: নিরাপদ।
২৫। এডিস মশা সাধারণত সকাল ও সন্ধ্যার পূর্বে —।
উত্তর: কামড়ায়।
সহকারী শিক্ষক
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল