প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ৭ নম্বর অধ্যায় থেকে কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হলো।

অধ্যায়-৭
২৬। — সবার জীবনেই আসে।
উত্তর: বয়ঃসন্ধিকাল।
২৭। বসন্ত রোগের জীবাণুও — মাধ্যমে ছড়ায়।
উত্তর: বায়ুর।
২৮। — রোগীর কফ, থুতু যেখানে-সেখানে ফেলা যাবে না।
উত্তর: যক্ষ্মা।
২৯। — রোগ থেকে রক্ষা পেতে হলে যেখানে-সেখানে কফ, থুতু ইত্যাদি ফেলবে না।
উত্তর: সংক্রামক।
৩০। সোয়াইন ফ্লুতে আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা কোনো কিছু — করা যাবে না।
উত্তর: স্পর্শ।
৩১। ছয় থেকে দশ বছর পর্যন্ত বয়স হলো —।
উত্তর: বাল্যকাল।
৩২। বয়ঃসন্ধিকালে অনেক ছেলে ও মেয়ে তাদের — পরিবর্তন দেখে ঘাবড়ে যায়। উত্তর: শারীরিক।

অধ্যায়-৮
১. সূর্য একটি —। উত্তর: নক্ষত্র।
২. সূর্যের মতো অসংখ্য নক্ষত্র আছে —।
উত্তর: ছায়াপথে।
৩. বিজ্ঞান চর্চার নির্দিষ্ট কোনো—নেই।
উত্তর: পদ্ধতি।
৪. — প্রধান উপায় হলো পর্যবেক্ষণ ও পরীক্ষা করা। উত্তর: আবিষ্কারের।
৫. আমাদের নিকটতম নক্ষত্র হলো—।
উত্তর: সূর্য।
৬. — পরিবর্তন ঘটছে পৃথিবীর আবর্তনের জন্য।
উত্তর: দিনরাত্রির।
৭. সূর্য থেকে আমাদের প্রয়োজনীয় সব — পাচ্ছি। উত্তর: শক্তি।
৮. সূর্য একটি বিশাল —।
উত্তর: গ্যাসপিণ্ড।
৯. চাঁদ পৃথিবীর চেয়ে অনেক —।
উত্তর: ছোট।
১০. পৃথিবী আপন অক্ষের উপরে দিনে — পাক খায়।
উত্তর: একবার।
১১. পৃথিবীতে দিন ও রাত্রি হয় — গতির ফলে।
উত্তর: আহ্নিক।
১২. যে পথে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে তা —।
উত্তর: উপবৃত্তাকার।
১৩. পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে এক পাশে একটু —।
উত্তর: হেলে।
১৪. পৃথিবীর মেরুরেখাটি কক্ষের সঙ্গে — ডিগ্রি কোণ করে আছে।
উত্তর: ৬৬।
১৫. সূর্যের আলো একসঙ্গে চাঁদের — আলোকিত করে।
উত্তর: অর্ধেকটা।
১৬. চাঁদের নিজস্ব — নেই।
উত্তর: আলো।
১৭. চাঁদ পৃথিবীর — ঘোরে।
উত্তর: চারদিকে।
১৮. সকল কৌশলকেই — পদ্ধতি বলা হয়। উত্তর: বৈজ্ঞানিক।
১৯. তত্ত্ব সৃষ্টি করতে—চিন্তা প্রয়োজন।
উত্তর: উদ্ভাবনী।
২০. পৃথিবীর অন্যতম বৈশিষ্ট্য হলো—।
উত্তর: বায়ুমণ্ডল।
মো আবু সুফিয়ান, সহকারী শিক্ষক
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল