শূন্যস্থান পূরণ

প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ৭ নম্বর অধ্যায় থেকে কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হলো।
অধ্যায়-৯
১৯. নির্বিচারে প্রযুক্তির ব্যবহার বড় ধরনের — বয়ে আনতে পারে।
উত্তর: বিপদ।
২০. দ্রুত গাড়ি চালালে — ঘটতে পারে।
উত্তর: দুর্ঘটনা।
২১. গাড়ি থেকে নির্গত — পরিবেশকে দূষিত করে।
উত্তর: গ্যাস ও ধোঁয়া।
২২. জমিতে কীটনাশক ব্যবহার করার সময় — হতে হবে।
উত্তর: সাবধান।
২৩. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেলে মেরু অঞ্চলের — গলে যায়।
উত্তর: বরফ।
২৪. বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষা — হতে হবে।
উত্তর: মানবিক।
২৫। মানুষ সামাজিক জীবন শুরু করে প্রায় — হাজার বছর আগে।
উত্তর: দশ।
২৬। জৈব প্রযুক্তির একটি দিক হলো — ইঞ্জিনিয়ারিং।
উত্তর: জেনেটিক।
২৭। বিজ্ঞান ও প্রযুক্তি শুধু — ব্যাপার নয়।
উত্তর: যান্ত্রিক।
২৮। প্রযুক্তি আমাদের হাতে — নিয়ন্ত্রণের ক্ষমতা তুলে দেয়।
উত্তর: পরিবেশকে।
২৯। বাতাসে কার্বন-ড্রাই-অক্সাইড বৃদ্ধি পেলে পৃথিবীর — বাইরে যেতে পারে না।
উত্তর: তাপ।
৩০। অনেক সময় প্রযুক্তির ব্যবহার — পরিণত হয়।
উত্তর: নেশায়।
অধ্যায়-১০
১. যন্ত্র প্রযুক্তি মানুষের — লাঘব ঘটিয়েছে।
উত্তর: কায়িক শ্রমের।
২. তথ্যপ্রযুক্তিতে — হলো কাঁচামাল বা সম্পদ।
উত্তর: তথ্য।
৩. তথ্যকে প্রক্রিয়াকরণ করে — প্রাপ্তি হলো উৎপাদন বা আউটপুট।
উত্তর: উন্নততর তথ্য।
৪. তথ্যপ্রযুক্তির বড় অগ্রগতি হলো —।
উত্তর: ছাপাখানার উদ্ভাবন।
৫. তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে নতুন বিপ্লব এনেছে —।
উত্তর: ইলেকট্রনিক কম্পিউটার।
৬. যেকোনো পরিস্থিতি সম্পর্কে খবর যখন সংগৃহীত হয়, তাকে — বলে।
উত্তর: উপাত্ত বা ডাটা।
৭. উপাত্ত হলো — মতো।
উত্তর: কাঁচামালের।
৮. তথ্য সংগ্রহ করা, তথ্যের প্রক্রিয়া করাকে বলে —।
উত্তর: তথ্যপ্রযুক্তি।
৯. বিশ্বের জ্ঞানভান্ডর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। একে বলা হচ্ছে —।
উত্তর: তথ্যবিপ্লব।
১০. আধুনিক—কম্পিউটার একটি বইয়ের সমান জায়গা দখল করে।
উত্তর: ল্যাপটপ
১১. প্রতি দশ বছরে বিশ্বের জ্ঞান—হচ্ছে।
উত্তর: দ্বিগুণ
১২. সমগ্র বিশ্ব এখন তথ্য আদান-প্রদানের মাধ্যমে—।
উত্তর: সংযুক্ত।
সহকারী শিক্ষক
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল