
শূন্যস্থান পূরণ
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হলো।
অধ্যায়-১০
১৩. —একটি সার্চ ইঞ্জিন।
উত্তর: গুগল
১৪. ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের জন্য প্রথম কাজ হলো প্রয়োজনীয়—।
উত্তর: তথ্য অনুসন্ধান।
১৫. নির্দিষ্ট তথ্য খোঁজার জন্য—আছে।
উত্তর: সার্চ ইঞ্জিন
১৬. —ব্যবহার করে তথ্যের আদান-প্রদান করা হয়।
উত্তর: ইন্টারনেট।
১৭। উপাত্ত যখন বিশেষ প্রয়োজনে ব্যবহূত হয় তখন তাকে — বলে।
উত্তর: তথ্য।
১৮। — দিয়ে দরকারি অংশ নির্বাচন করে তা কপি করার পর কম্পিউটারের উপযুক্ত স্থানে পেস্ট করা যায়।
উত্তর: মাউস।
অধ্যায়-১১
১. বায়ু আবার বিভিন্ন সময়ে বিভিন্ন দিক থেকে—হয়।
উত্তর: প্রবাহিত
২. আবহাওয়া ও জলবায়ুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও এরা—।
উত্তর: এক নয়।
৩. জলবায়ু হলো কোনো জায়গার অনেক বছরের—একটি সামগ্রিক অবস্থা।
উত্তর: আবহাওয়ার।
৪. বাংলাদেশে—মতো সময়ব্যাপী শীত পড়ে।
উত্তর: তিন মাসের
৫. —জলবায়ু তাই উষ্ণ এবং আর্দ্র।
উত্তর: বাংলাদেশের
৬. জলীয়বাষ্প বেশি থাকলে বৃষ্টির সম্ভাবনা—।
উত্তর: বাড়ে
৭. —আবহাওয়ার একটি নিয়ামক।
উত্তর: জলীয়বাষ্প
৮. আবহাওয়ার আরেকটি নিয়ামক হলো—।
উত্তর: সূর্যের তাপ
৯. সকালে সূর্যের কিরণ—পড়ে।
উত্তর: তির্যকভাবে
১০. কতটা গরম লাগছে বা ঠান্ডা লাগছে তা প্রকাশ করা হয়—দিয়ে।
উত্তর: তাপমাত্রা
১১. তাপমাত্রা যত বেশি তত গরম আর যত কম তত—।
উত্তর: ঠান্ডা
১২. কোন জায়গায় বায়ু বেশি ঘন হলে—বেশি হয়।
উত্তর: বায়ুচাপ
১৩. বায়ুচাপ কমবেশি হলে—সৃষ্টি হয়।
উত্তর: বায়ুপ্রবাহের
১৪. বায়ুচাপ কমবেশি হওয়ার কারণ—।
উত্তর: তাপ
১৫. বাংলাদেশে—বায়ু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়।
উত্তর: শীতকালে
১৬. শীতকালে বায়ু শুষ্ক এবং তাই—কম হয়।
উত্তর: বৃষ্টি
১৭. গ্রীষ্ম ও বর্ষাকালে বায়ু আর্দ্র থাকে এবং প্রচুর—হয়।
উত্তর: বৃষ্টি
১৮. বিরূপ আবহাওয়া মারাত্মক হলে—হয়।
উত্তর: প্রাকৃতিক দুর্যোগ
১৯. কালবৈশাখী—দিকে ধেয়ে আসে।
উত্তর: উত্তর-পশ্চিম।
সহকারী শিক্ষক
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
ইসলাম ও নৈতিক শিক্ষা
শূন্যস্থান পূরণ
প্রিয় শিক্ষার্থী, আজ ইসলাম ও নৈতিক শিক্ষার অধ্যায়ভিত্তিক কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হলো।
অধ্যায়-৪
১৭. — চিহ্নিত স্থানে বিরতি উত্তম।
উত্তর: ওয়াকফ মুতলাক
১৮. কুরআন মজিদ সহিহ-শুদ্ধভাবে তেলাওয়াতের একটি নিয়ম হলো —।
উত্তর: গুন্নাহ
১৯. — ব্যবহার করে উচ্চারণ করাকে বলে গুন্নাহ।
উত্তর: নাক
২০. ২৯টি আরবি হরফের মধ্যে গুন্নাহর হরফ —।
উত্তর: দুটি
২১. গুন্নাহর হরফ হলো —।
উত্তর: মিম ও নুন
২২. গুন্নাহ করা —।
উত্তর: ওয়াজিব
২৩. গুন্নাহর স্থান কমপক্ষে — পরিমাণ লম্বা করতে হয়।
উত্তর: এক আলিফ
২৪. আমরা তেলাওয়াতের সময় যথাস্থানে — করব।
উত্তর: গুন্নাহ
২৫. সূরা আল-ফীল হলো — সূরা।
উত্তর: মক্কী
২৬. সূরা আল-কুরাইশের আয়াত সংখ্যা —।
উত্তর: চারটি
অধ্যায়-৫
১. নবি-রসুল ছিলেন মানুষের মহান ও —।
উত্তর: আদর্শ শিক্ষক
২. নবি-রসুলগণ ছিলেন — অধিকারী।
উত্তর: উত্তম চরিত্রের
৩. মহানবি হযরত মুহম্মদ (সা.) জন্মগ্রহণ করেন — বংশে।
উত্তর: কুরাইশ
৪। হযরত ঈসা (আ.) ফিলিস্তিনের — জন্মগ্রহণ করেন।
উত্তর: বায়তুল লাহামে
৫. তখন আরবের বাজারে পণ্যের মতো — বেচাকেনা হতো।
উত্তর: মানুষ
৬. আরবের সে সময়কে বলা হয় —।
উত্তর: মূর্খতার যুগ
৭. কিশোর মুহম্মদ (সা.) ছিলেন —।
উত্তর: কর্মঠ
৮. আবু তালিবের — ভালো ছিল না।
উত্তর: আর্থিক অবস্থা
৯. হারবুল ফিজার যুদ্ধ চলে একটানা —।
উত্তর: পাঁচ বছর
১০. মহানবি (সা.) উৎসাহী যুবক বন্ধুদের নিয়ে — নামে শান্তি সংঘ গঠন করেন।
উত্তর: হিলফুল ফুজুল
১১. মহানবি (সা.) নির্জন — পর্বতের গুহায় বসে ধ্যান করতেন।
উত্তর: হেরা।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি
গণিত
রতন কান্তি মন্ডল
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ গণিতের অধ্যায়-৮ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৮
১। যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান, তাকে কী বলা হয়?
ক. ট্রাপিজিয়াম খ. ঘুড়ি
গ. আয়ত ঘ. সামান্তরিক
উত্তর: খ. ঘুড়ি
২। ABCD সামান্তরিকের A = 55হ্ন হলে, C + D = কত?
ক. 90হ্ন খ. 100হ্ন গ. 180হ্ন ঘ. 360হ্ন
উত্তর: ক. 90হ্ন
৩। ঘনকের ধার a একক হলে এর প্রতিটি পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ একক?
ক. 6a2 খ. a3
গ. a2 ঘ. 2(ab + bc + ca)
উত্তর: গ. a2
৪। সামান্তরিকের যেকোনো দুটি সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক পরস্পরের সাথে যে কোণ উৎপন্ন করে, তার ডিগ্রি পরিমাপ কত?
ক. 60হ্ন খ. 90হ্ন গ. 120হ্ন ঘ. 180হ্ন
উত্তর: খ. 90হ্ন
৫। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 7 সেমি. ও 5 সেমি. এবং বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 4 সেমি. হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি.?
ক. 120 খ. 70 গ. 24 ঘ. 12
উত্তর: গ. 24
৬। একটি চতুর্ভুজ আঁকার জন্য কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
উত্তর: ঘ. ৫টি
৭। ABCD সামান্তরিকের কর্ণ BD = 5 সেমি. এবং BCD এর পরিসীমা 12 সেমি. হলে সামান্তরিকটির পরিসীমা কত?
ক. 5 সেমি. খ. 7 সেমি.
গ. 10 সেমি. ঘ. 14 সেমি.
উত্তর: ঘ. 14 সেমি.
৮। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য a একক, প্রস্থ b একক এবং উচ্চতা c একক হলে এর পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ একক?
ক. 2(ab + bc + ca)
খ. ab + bc + ca
গ. abc ঘ. 6a2
উত্তর: ক. 2(ab + bc + ca)
৯। একটি রম্বসের—
i. প্রতিটি বাহুই সমান
ii. কর্ণদ্বয় পরস্পর সমান
iii. বিপরীত কোণগুলো পরস্পর সমান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i , ii ও iii
উত্তর: খ. i ও iii
# নিচের তথ্যের আলোকে (১০, ১১ ও ১২) নম্বর প্রশ্নের উত্তর দাও।
চিত্রে ABC একটি সমবাহু ত্রিভুজ। D, E, F যথাক্রমে BC বাহুর মধ্যবিন্দু।
১০। FDE এর ডিগ্রি পরিমাপ কত?
ক. 30হ্ন খ. 45হ্ন গ. 60হ্ন ঘ. 90হ্ন
উত্তর: গ. 60হ্ন
১১। BDEF চতুর্ভুজের—
i. প্রতিটি বাহুই সমান
ii. কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে
iii. বিপরীত কোণগুলো পরস্পর সমান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i , ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
১২। AFE+EDC = কত ডিগ্রি?
ক. 90হ্ন খ. 120হ্ন গ. 180হ্ন ঘ. 360হ্ন
উত্তর: খ. 120হ্ন
১৩। কোনো বর্গের একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি. হলে এর পরিসীমা কত সেমি.?
ক. 5 সেমি. খ. 10 সেমি.
গ. 20 সেমি. ঘ. 25 সেমি.
উত্তর: গ. 20 সেমি.।
মাস্টার ট্রেইনার সহকারী শিক্ষক, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা