
শূন্যস্থান পূরণ
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হলো।
অধ্যায়-১১
২০. জাপান ও পূর্ব এশিয়ায় ঘূর্ণিঝড়কে বলা হয়—।
উত্তর: টাইফুন
২১. ঘূর্ণিঝড়ের সঙ্গে আসা—কারণে প্রচুর বৃষ্টিপাত হয়।
উত্তর: জলীয়বাষ্পের।
২২। জলীয় বাষ্পের কারণে আবহাওয়া —।
উত্তর: পাল্টায়।
২৩। বাংলাদেশে শীতকালে তাপমাত্রা—আর গরমকালে তাপমাত্রা —।
উত্তর: কম, বেশি।
২৪। বায়ুচাপ কমবেশি হওয়ার কারণ —।
উত্তর: তাপ।
২৫। ভারত মহাসাগর অঞ্চলে উৎপন্ন ঘূর্ণিঝড়কে বলা হয়—।
উত্তর: সাইক্লোন।
২৬। ঘূর্ণিঝড়ও অতিরিক্ত—কারণে সৃষ্টি হয়।
উত্তর: নিম্নচাপের।
২৭। ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয় সাধারণত—।
উত্তর: মহাসাগরে।
২৮। ঘূর্ণিঝড়ের সাথে আসা জলীয় বাষ্পের কারণে প্রচুর—হয়।
উত্তর: বৃষ্টিপাত।
২৯। ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র ঢেউ আকারে পানি উপকূলীয় অঞ্চলে প্রবেশ করে। একে—বলে।
উত্তর: জলোচ্ছ্বাস।
অধ্যায়-১২
১. কোন স্থানের—হঠাৎ পরিবর্তন হয় না।
উত্তর: জলবায়ু
২. পৃথিবীর গড়—ধীরে ধীরে বাড়ছে।
উত্তর: তাপমাত্রা
৩. বাংলাদেশে—এই দুই মাস শীত পড়ে।
উত্তর: পৌষ ও মাঘ
৪. বৈশাখ মাসে প্রতিবছরই—দেখা যায়।
উত্তর: কালবৈশাখী
৫। বাংলাদেশের — উষ্ণ ও আর্দ্র।
উত্তর: জলবায়ু
৬. পৃথিবীর তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়াকে বলে—।
উত্তর: বৈশ্বিক উষ্ণায়ন
৭. বৈশ্বিক উষ্ণায়নের ফলে পৃথিবীর জলবায়ু—হয়ে যাচ্ছে।
উত্তর: পরিবর্তন
৮. বৈশ্বিক উষ্ণায়নের মূল কারণ বায়ুমণ্ডলে—পরিমাণ বৃদ্ধি।
উত্তর: কার্বন ডাই-অক্সাইডের
৯. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বেড়ে যায়— উজাড়ের ফলে।
উত্তর: বন
১০. শীতপ্রধান দেশে তীব্র শীতে—টিকে থাকতে পারে না।
উত্তর: গাছপালা
১১. শীতপ্রধান দেশে কাচ বা প্লাস্টিকের ঘর বানিয়ে শাকসবজি চাষ করা হয়। এ রকম ঘরকে বলে—।
উত্তর: গ্রিন হাউজ
১২. পৃথিবীর চারদিকে ঘিরে আছে—।
উত্তর: বায়ুমণ্ডল
১৩. গাছপালা—গ্রহণ করে খাদ্য তৈরি করে।
উত্তর: কার্বন ডাই-অক্সাইড
১৪. বাংলাদেশের কিছু এলাকা—ডুবে থাকে।
উত্তর: বর্ষাকালে
১৫. ঘূর্ণিঝড়ের—পাওয়ার সঙ্গে সঙ্গে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে হয়।উত্তর: সংকেত।
মো আবু সুফিয়ান, সহকারী শিক্ষক
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল