প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি লেখো 

প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৯ এর ওপর আলোচনা করা হলো।

অধ্যায়-৯

১৭. পৃথিবীর নানা দেশের লাইব্রেরি ব্যবহার করতে কী ব্যবহার করা হয়?

ক. টেলিভিশন খ. ইন্টারনেট

গ. ফ্যাক্স ঘ. ই-মেইল

উত্তর: খ. ইন্টারনেট

১৮. নিচের কোনটি আধুনিক প্রযুক্তির যানবাহন?

ক. রিকশা খ. ঘোড়ার গাড়ি

গ.গরুর গাড়ি ঘ. উড়োজাহাজ

উত্তর: ঘ. উড়োজাহাজ

১৯. ফসলের বীজ বোনার জন্য বর্তমানে কী ব্যবহূত হয়?

ক. ট্রাক্টর খ. পাওয়ার টিলার

গ. ড্রামসিডার ঘ. অ্যারোপ্লেন

উত্তর: গ. ড্রামসিডার

২০. রক্তপাত ছাড়া কী ব্যবহার করে অনেক জটিল অস্ত্রোপচার করা হচ্ছে?

ক. এক্স-রে খ. লেজার রশ্মি

গ. আলট্রাসনোগ্রাফি ঘ. ইসিজি

উত্তর: খ. লেজার রশ্মি

২১. প্রাচীন প্রযুক্তির যন্ত্র কোনটি?

ক. ট্রাক্টর খ. পাওয়ার টিলার

গ. ড্রামসিডার ঘ. কোদাল

উত্তর: ঘ. কোদাল

২২. ১৭০০ সাল পর্যন্ত কৃষি প্রযুক্তির যন্ত্র কোনটি?

ক. লাঙল খ. ট্রাক্টর

গ. ড্রামসিডার ঘ. প্যাডেল থ্রেসার

উত্তর: ক. লাঙল

২৩. কৃষি প্রযুক্তির অগ্রগতির যুগ কয়টি?

ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৬টি

উত্তর: খ. ৩টি

২৪. কৃষি প্রযুক্তির অগ্রগতির ক্ষেত্রের দ্বিতীয় যুগটি কিসের?

ক. উন্নত যন্ত্র ব্যবহারের

খ. রাসায়নিক সার ব্যবহারের

গ. জৈব প্রযুক্তি ব্যবহারের

ঘ. আধুনিক যন্ত্র ব্যবহারের

উত্তর: খ. রাসায়নিক সার ব্যবহারের

২৫. নিচের কোনটি আধুনিক কৃষি প্রযুক্তির?

ক. কোদাল খ. লাঙল গ. জোয়াল ঘ. ট্রাক্টর

উত্তর: ঘ. ট্রাক্টর

২৬. কোনটির ব্যবহারে কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটেছে?

ক. রাসায়নিক সার খ. ট্রাক্টর

গ. জৈব সার ঘ. জৈব প্রযুক্তি

উত্তর: ঘ. জৈব প্রযুক্তি

২৭. কোনটির মাধ্যমে বিপুলভাবে কৃষি উত্পাদন সম্ভব হয়েছে?

ক.  জেনেটিক ইঞ্জিনিয়ারিং খ. জমি চাষ

গ. উন্নত জাত ঘ. রাসায়নিক সার

উত্তর: ক.  জেনেটিক ইঞ্জিনিয়ারিং।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল