প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৯
প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৯ থেকে সঠিক উত্তর দেওয়া হলো।

 সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর:
প্রশ্ন: প্রাচীন প্রযুক্তির তিনটি উদাহরণ দাও।
উত্তর: প্রাচীন প্রযুক্তির তিনটি উদাহরণ—গরুর গাড়ি, কোদাল ও লাঙল।
প্রশ্ন: আধুনিক প্রযুক্তির তিনটি উদাহরণ দাও।
উত্তর: আধুনিক প্রযুক্তির তিনটি উদাহরণ হলো—কম্পিউটার, ইন্টারনেট ও মোবাইল ফোন।
প্রশ্ন: তুমি ব্যবহার করো এমন সবচেয়ে আধুনিক প্রযুক্তি কী?
উত্তর: আমি ব্যবহার করি এমন সবচেয়ে আধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার। এই প্রযুক্তির মাধ্যমে দৈনন্দিন জীবনের অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ সম্পাদন করতে পারি।
প্রশ্ন: প্রযুক্তির বিকাশ কেন ঘটে?
উত্তর: জীবনের প্রয়োজনে বিজ্ঞানের তথ্যের ওপর নির্ভর করে মানুষের জীবনযাপন সহজতর করার জন্য প্রযুক্তির বিকাশ ঘটে।
প্রশ্ন: কৃষি প্রযুক্তির তিনটি যুগ কী কী?
উত্তর: কৃষি প্রযুক্তির প্রথমটি হলো— উন্নত যন্ত্র ব্যবহারের যুগ। যেমন— ট্রাক্টর দিয়ে জমি চাষ, ফসল কাটার যন্ত্রের ব্যবহার, সেচের প্রচলন ইত্যাদি। দ্বিতীয়টি হলো—রাসায়নিক সার ব্যবহার করে উৎপাদন বাড়ানো। তৃতীয়টি হলো— জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কৃষিতে জৈব প্রযুক্তি ব্যবহার করা।

প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল