প্রাথমিক বিজ্ঞান
অধ্যায়-১১
প্রিয় শিক্ষার্থীরা, আজ প্রাথমিক বিজ্ঞানের ১ম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ‘উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো’ দেওয়া হলো।
নিচের বাক্যগুলো খাতায় লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো।
১. কোনো জায়গায় রোদ, বৃষ্টি, তাপমাত্রা, মেঘ, কুয়াশা ও বায়ুপ্রবাহ—এ অবস্থানগুলো মিলে হয় —।
উত্তর: কোনো জায়গায় রোদ, বৃষ্টি, তাপমাত্রা, মেঘ, কুয়াশা ও বায়ুপ্রবাহ এ অবস্থানগুলো মিলে হয় আবহাওয়া।
২. আবহাওয়া অল্প সময়ের মধ্যে — যেতে পারে।
উত্তর: আবহাওয়া অল্প সময়ের মধ্যে পাল্টে যেতে পারে।
৩. একই সময়ে দুটি কাছাকাছি জায়গায় — ভিন্ন হতে পারে।
উত্তর: একই সময়ে দুটি কাছাকাছি জায়গায় আবহাওয়া ভিন্ন হতে পারে।
৪. আবহাওয়া ও জলবায়ুর মধ্যে ঘনিষ্ঠ—থাকলেও এরা এক নয়।
উত্তর: আবহাওয়া ও জলবায়ুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও এরা এক নয়।
৫. আবহাওয়া হলো কোনো জায়গার অল্প সময়ের —।
উত্তর: আবহাওয়া হলো কোনো জায়গার অল্প সময়ের অবস্থা।
৬. জলবায়ু হলো কোনো জায়গার অনেক বছরের আবহাওয়ার একটি — অবস্থা।
উত্তর: জলবায়ু হলো কোনো জায়গার অনেক বছরের আবহাওয়ার একটি সামগ্রিক অবস্থা।
৭. বাংলাদেশের জলবায়ু উষ্ণ এবং —।
উত্তর: বাংলাদেশের জলবায়ু উষ্ণ এবং আর্দ্র।
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল