প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১১
প্রিয় শিক্ষার্থীরা, আজ প্রাথমিক বিজ্ঞানের ১ম অধ্যায় থেকুে ‘উপযুক্ত শব্দ দ্বারা শুন্যস্থান পূরণ করো’ দেওয়া হলো।

 নিচের বাক্যগুলো খাতায় লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো।
৮. আবহাওয়া ও জলবায়ুর আসল পার্থক্য হলো —।
উত্তর: আবহাওয়া ও জলবায়ুর আসল পার্থক্য হলো সময়ের।
৯. কোনো জায়গার রোদ, বৃষ্টি, তাপমাত্রা, মেঘ, কুয়াশা ও বাযুপ্রবাহ এগুলোর অল্পকালীন অবস্থা হলো —।
উত্তর: কোনো জায়গার রোদ, বৃষ্টি, তাপমাত্রা, মেঘ, কুয়াশা ও বাযুপ্রবাহ এগুলোর অল্পকালীন অবস্থা হলো আবহাওয়া।
১০. কোনো জায়গার রোদ, বৃষ্টি, তাপমাত্রা, মেঘ, কুয়াশা ও বায়ুপ্রবাহ এগুলোর দীর্ঘ সময়ের সামগ্রিক ফল বা আবহাওয়া হলো —।
উত্তর: কোনো জায়গার রোদ, বৃষ্টি, তাপমাত্রা, মেঘ, কুয়াশা ও বায়ুপ্রবাহ এগুলোর দীর্ঘ সময়ের সামগ্রিক ফল বা আবহাওয়া হলো জলবায়ু।
১১. জলীয়বাষ্প বেশি থাকলে বৃষ্টির সম্ভাবনা —।
উত্তর: জলীয়বাষ্প বেশি থাকলে বৃষ্টির সম্ভাবনা বাড়ে।
১২. যদি ভ্যাপসা গরম লাগে, তাহলে দেখা যায় ওই দিন— হয়।
উত্তর: যদি ভ্যাপসা গরম লাগে, তাহলে দেখা যায় ওই দিন বৃষ্টি হয়।
১৩. জলীয়বাষ্পের কারণে আবহাওয়া পাল্টায়, তাই এটি আবহাওয়ার একটি —।
উত্তর: জলীয়বাষ্পের কারণে আবহাওয়া পাল্টায়, তাই এটি আবহাওয়ার একটি নিয়ামক।

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল